ভারতীয় ইলিশ বাংলাদেশে কেন আসছে? গত দুই মাসে ভারত থেকে এসেছে সাড়ে তিন লাখ কেজির বেশি ইলিশ।
দেশের বাজারে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় আমদানিতে আগ্রহী হয়েছেন ব্যবসায়ীরা। ভারতীয় ইলিশের তুলনামূলক কম দামও আমদানি বাড়ার একটি কারণ।
আমদানি করা বেশিরভাগ ইলিশ আসছে ভারতের গুজরাট থেকে। নর্মদা নদীর মোহনায় এবার উৎপাদন ভালো হওয়ায় সেখানে তৈরি হয়েছে বাড়তি সরবরাহ। পশ্চিমবঙ্গ হয়ে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে এসব মাছ।