৩৯ বছর বয়স।
এই বয়সে বেশিরভাগ ফুটবলার বুট তুলে রাখেন।
কিন্তু মেসিকে নিয়ে প্রশ্নটা এখনো একই।
আরেকটা বিশ্বকাপ কি খেলবেন তিনি?
কোটি কোটি ভক্ত এখন সেই উত্তর খুঁজছেন।
লিওনেল মেসি।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম।
অর্জন করেছেন প্রায় সবকিছুই।
জিতেছেন বিশ্বকাপ।
জিতেছেন কোপা আমেরিকা।
জিতেছেন অসংখ্য ব্যক্তিগত ও দলীয় শিরোপা।
তবুও তাকে ঘিরে উন্মাদনা কমেনি একটুও।