• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লালমনিরহাট

লালমনিরহাটে ভিজিএফের ১৫৪৫ কেজি চাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলালমনিরহাট
৬ জুন ২০২৫, ০৫:৪৩
অ+
অ-
লালমনিরহাটে ভিজিএফের ১৫৪৫ কেজি চাল জব্দ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ভিজিএফ প্রকল্পের প্রায় ১৫৪৫ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার করিমপুর চৌধুরী মোড় এলাকার এআরএস ট্রেডার্সের গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।

অভিযোগ উঠেছে, আসন্ন ঈদ উপলক্ষ্যে দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা এই চাল কালোবাজারে বিক্রি করা হচ্ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষ্যে তুষভান্ডার ইউনিয়নের ৪ হাজার ৭২ জন দুস্থ মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণের কথা ছিল। কিন্তু ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য আরজিনা বেগম চালের স্লিপ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে। পরে ব্যবসায়ীরা এসব স্লিপে চাল উত্তোলন করে এআরএস ট্রেডার্সের কর্ণধার আবু সায়েমের কাছে বিক্রি করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাত বছর পর জিএম কাদেরসহ ১৯ জনের নামে মামলা
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
হাতীবান্ধায় উচ্ছেদে গিয়ে রেলওয়ে কর্মকর্তা অবরুদ্ধ, অভিযান স্থগিত

স্থানীয় বাসিন্দারা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে বৃহস্পতিবার বিকেলে তুষভান্ডার ইউনিয়নের চাল বিতরণ তদারকি কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় অভিযুক্ত মহিলা সদস্য আরজিনা বেগম পালিয়ে গেলেও কালীগঞ্জ চৌধুরী মোড় এলাকার এআরএস ট্রেডার্স থেকে ১৩৪৫ কেজি চাল জব্দ করা হয়।

বিতরণ তদারকি কর্মকর্তা সুকান্ত সরকার জানান, পরিষদের সব সদস্য স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করলেও মহিলা সদস্য আরজিনা বেগম গরিবের চাল বিক্রি করে দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে এআরএস ট্রেডার্সের গুদাম থেকে ১৩৪৫ কেজি এবং বিতরণ কেন্দ্র রমণী মোহন বিদ্যালয় এলাকা থেকে আরও ২০০ কেজি চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চাল বর্তমানে তুষভান্ডার ইউনিয়ন পরিষদে গচ্ছিত রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত মহিলা সদস্য আরজিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিয়াজ আহমেদ সিপন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

দুপুরে বিয়ে, বিকেলে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনের

ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

কিশোরগঞ্জে সাংবাদিক আটক

কিশোরগঞ্জে সাংবাদিক আটক

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের

বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ১৩ জনের