• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরগুনা

বরগুনায় সাবেক নাজির ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবরগুনা
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪
অ+
অ-
বরগুনায় সাবেক নাজির ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

বিজ্ঞাপন

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুল আলম এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, দুদক পটুয়াখালীর সমন্বিত কার্যালয়ের অনুসন্ধানে মাসুদ করিমের গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। তবে তার নিজের নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ ও স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এছাড়া ৩২ লাখ ৫৯ হাজার ৯৯৩ টাকা ঋণ বাদে তার নিজ নামে ও স্ত্রীর নামে অর্জিত নিট সম্পদ পাওয়া যায় ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ৩৬৪ টাকা। মাসুদ করিম তার পারিবারিক ব্যয় দেখান ২৫ লাখ ৫৪ হাজার ১৪৩ টাকা এবং মাসুদ ও তার স্ত্রীর নামে অর্জিত মোট সম্পদের মূল্য তদন্তে পাওয়া যায় ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা। তদন্তে ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা আয় ব্যতীত তার নিজ ও স্ত্রীর নামে অর্জিত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মূল্য পাওয়া যায় ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকা। এছাড়া আসামি মোহাম্মদ আল মাসুদ করিমের দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। 

অবৈধ সম্পদ অর্জনের এমন অভিযোগে গত বছরের ৩০ মে বরগুনার বিশেষ জজ আদালতে মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি। এ মামলায় অভিযুক্ত আসামি মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।  

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, সাবেক নাজির ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত করে বৃহস্পতিবার আদালতে চার্জশিট দিয়েছে দুদক। আদালত ওই চার্জশিট গ্রহণ করে মোহাম্মদ আল মাসুদ করিম এবং তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আব্দুল আলীম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪