• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

১৭১ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠালো বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
৮ অক্টোবর ২০২৫, ০২:১১
অ+
অ-
১৭১ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে বের হওয়া ১৭১ জন রোহিঙ্গাকে আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া ও নাইট্যংপাড়া এলাকায় স্থায়ী ও অস্থায়ী দুটি চেকপোস্টে তল্লাশি চালায়। 

এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্র ও ২৫টি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী এবং ৩৩ জন শিশুসহ মোট ১৭১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
অ্যানথ্রাক্সের টিকা নিয়েও বাণিজ্য, ৮০ পয়সার টিকা ৬০ টাকা!
উচ্চ কক্ষে পিআর চাই, নিম্ন কক্ষে নয় : সারজিস আলম

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) রাত ১২টার কিছু পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের পর মুচলেকা নিয়ে সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা নানা অজুহাতে নির্ধারিত সীমারেখা অতিক্রম করে সদর ও আশপাশের এলাকায় অবাধে চলাফেরা করছে। কেউ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা মাছ ধরার মতো পেশার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়াচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের অননুমোদিত চলাচল রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। 

বিজ্ঞাপন

ইফতিয়াজ নুর নিশান/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিজিবিরোহিঙ্গা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা