• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বগুড়া

বিজয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে মানুষের পাশে থাকব : মোশারফ 

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ২২:১৬
অ+
অ-
বিজয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে মানুষের পাশে থাকব : মোশারফ 

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন রোববার দিনব্যাপী নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন ও বুড়ইল ইউনিয়নের নেতাকর্মী নিয়ে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। মানুষের নানাবিধ সমস্যার কথাও শোনেন। পরে জনসাধারণের আয়োজনে স্কুল মাঠে দুপুরের খাবার খান তিনি। এরপর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে পড়ে থাকা প্লেট, গ্লাসসহ ব্যবহৃত সামগ্রী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন বিএনপির এই প্রার্থী।

ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন বলেন, সকাল থেকে এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছি। মানুষের নানাবিধ সমস্যার কথা শুনেছি। মানুষ আশ্বস্ত করেছে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয়ী করবে। আমিও আশ্বস্ত করেছি বিজয়ী হয়ে এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নে মানুষের পাশে থাকব। আগেও কাজ করেছি আগামীতেও মানুষের জন্য কাজ করে যাব।

প্রচারণার অনুষ্ঠানস্থল পরিষ্কারে অংশ নেওয়ার বিষয়ে মোশারফ হোসেন বলেন, স্কুলের পরিবেশ যেন নষ্ট না হয় এজন্য নিজে উপস্থিত থেকে অনুষ্ঠানস্থল পরিষ্কার করেছি।

বিজ্ঞাপন

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি