• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বাগেরহাট

বাগেরহাটের ৪ আসন বহালে হাইকোর্টের রায়, জেলাজুড়ে আনন্দের বন্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবাগেরহাট
১০ নভেম্বর ২০২৫, ২১:০২
অ+
অ-
বাগেরহাটের ৪ আসন বহালে হাইকোর্টের রায়, জেলাজুড়ে আনন্দের বন্যা

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সোমবার (১০ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফ এ রায় দেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আসন কমানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, অ্যাডভোকেট ফয়সাল মোস্তফা, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, ব্যারিস্টার কাজী সামান্তা এনাম, অ্যাডভোকেট আমিনুজ্জামান সোহাগ, অ্যাডভোকেট এনামুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও অ্যাডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল কবির।

আসন ফিরে পাওয়ার খবরে বাগেরহাটের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সোমবার সন্ধ্যা ৭টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আসন বহালের খবরে মাগরিবের নামাজের পর বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ দলীয় নেতারা অংশ নেন।

বিজ্ঞাপন

রিটকারী আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন বলেন, আমরা আদালতে ন্যায়বিচার পেয়েছি। এটি বাগেরহাটের ১৮ লাখ মানুষের জয়, পুরো জেলার জয়।

বাগেরহাট জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের চারটি আসন ছিল। হঠাৎ একটি আসন কমিয়ে দেওয়ায় আমরা বিক্ষোভ করেছি, হরতাল করেছি এবং আইনের আশ্রয় নিয়েছিলাম। আজ উচ্চ আদালত আমাদের আসন ফিরিয়ে দিয়েছেন। পুরো বাগেরহাটবাসী আনন্দে উচ্ছ্বসিত। আল্লাহর রহমতে আর কোনো শক্তি আমাদের আসন কেড়ে নিতে পারবে না।

আরও পড়ুন
নির্বাচন অফিসে বিএনপির হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩
উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই, নিহত ১
কারাগার থেকে দুই হাজতির পলায়ন, ৬ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা

বিজ্ঞাপন

গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলনে নামেন। চারটি আসন বহালের দাবিতে ইসির শুনানিতে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা। তবুও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

পরে ৭ সেপ্টেম্বর বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে দুটি রিট করা হয়। একটি রিট করে বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেলা ট্রাক মালিক সমিতি। অপরটি করেন চিতলমারীর সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান শামীম। রিটে বিবাদী করা হয় বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এবং অ্যাটর্নি জেনারেলকে। দীর্ঘ শুনানির পর আদালত আজ এ রায় দেন।

এছাড়া আসন বহালের দাবিতে বাগেরহাটবাসী পূর্বে মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদান, সড়ক অবরোধ ও হরতালের মতো কর্মসূচি পালন করেছিল।

শেখ আবু তালেব/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতহাইকোর্টরাজনীতিবিদনির্বাচননির্বাচন কমিশননির্বাচনকালীন সরকারসংসদ নির্বাচনবিএনপিজামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২৩ জুন

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা