• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিলেট

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকসিলেট
১৩ মার্চ ২০২৬, ১১:৫৩
অ+
অ-
২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

সিলেটে ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় কারাগারে থাকা বন্দি মঙ্গল দাস জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের উদ্যোগে জামিনে মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) বিদ্যুৎ আদালত বিউবো, আম্বরখানা, সিলেটের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হাজতি মঙ্গল দাসকে জামিনে মুক্তি প্রদান করেন। 

মঙ্গল দাস সিলেটের এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা-বাগান এলাকার বীরশা দাসের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিদ্যুৎ আইন, ২০১৮ এর ৪০ ধারায় আটক হয়ে মঙ্গল দাস সিলেট কেন্দ্রীয় কারাগারে যান এবং তখন থেকে সেখানে আটক ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি কারাগার পরিদর্শনের সময় সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ হয় মঙ্গলের। 

বিজ্ঞাপন

এ সময় তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে জানান, ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় তিনি কারাগারে আটক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) মো. জাহিন শাকিল ভূঞা বলেন, এই ঘটনা জানার পর জেলা ম্যাজিস্ট্রেট তাকে জামিন লাভের বিষয়ে আশ্বস্ত করেন এবং তার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতের আদেশে তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।

মাসুদ আহমদ রনি/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকবিদ্যুৎআদালতজেলা প্রশাসকজামিন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় কিশোরগঞ্জে সাংবাদিক আটক

মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় কিশোরগঞ্জে সাংবাদিক আটক

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড