• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

চাঁদাবাজদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো : হাসনাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
১০ নভেম্বর ২০২৫, ২২:১৫
অ+
অ-
চাঁদাবাজদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটি কোনো অর্থ আদেশ বা প্রজ্ঞাপন নয়, বরং এটি জুলাই সনদের আদেশ এবং সেই আদেশ অবশ্যই ড. ইউনূসকে দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সামনে নির্বাচন বানচালের জন্য নানা ধরনের চক্রান্ত চলছে। নির্বাচন সুষ্ঠু করার রাজনৈতিক দায় আমাদের আছে, তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এনসিপি একাধিকবার মিডিয়া প্রপাগান্ডার শিকার হয়েছে, তবে আমরা সবসময় সত্য তুলে ধরেছি। আমাদের বিরুদ্ধে প্রচার করা হয়েছিল, আমরা নাকি ২০টি আসনের মন্ত্রী পদে জোট করেছি। কিন্তু আমরা শুরু থেকেই বলেছি, এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। কেউ আমাদের সঙ্গে আসতে চাইলে তাকে অবশ্যই সংস্কারপন্থী হতে হবে। যারা সংস্কারে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, জুলাই সনদে বিশ্বাস করে, চাঁদাবাজ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের নিয়েই আমরা জোট করব। যারা মহল্লায় চাঁদাবাজিতে লিপ্ত, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরেই যাওয়া ভালো।

সোমবার রাত ৮টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি অনেক কষ্টে দলটি টিকিয়ে রেখেছে। তাদের অনেক নেতা-কর্মী নিজ দলের নেতাদের কারণে কোনঠাসা হয়ে পড়েছেন। তারা অনেক সময় আমাদের বলেন, তোমরা দেশটাকে সঠিক পথে নাও, আমাদের দলটাকে তারা ছিনতাই করে নিয়েছে। আমরা রক্ত ও ঘাম ঝরিয়ে মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলন করেছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছেন, যারা কোনো অপরাধমূলক কাজে জড়িত নন তাদের আমরা আমাদের দলে নিতে চাই। যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তারা কখনও চাঁদাবাজি করতে পারে না।

নিজ দল সম্পর্কে তিনি বলেন, অনেকে এখন চায়ের দোকানে বসে হাসাহাসি করে বলে, এনসিপি করছে, ভোটের পর আর খবর থাকবে না। আমি তাদের বলতে চাই ভালো কাজ সবসময় অল্প মানুষ দিয়েই শুরু হয়। সমাজে যারা সংখ্যায় বেশি, তারাই কল্যাণকামী এ ধারণা ভুল। কল্যাণকামী মানুষ সবসময় সংখ্যায় কম থাকে। হাসিনার আমলেও যারা সংগ্রাম করেছে, তাদের সংখ্যা ছিল খুবই কম।

আরও পড়ুন
বিক্ষোভকালে টায়ার জ্বালাতে গিয়ে সাবেক ছাত্রদল নেতার গায়ে আগুন
তারেক রহমান যদি চাইতেন ৫ আগস্টই ক্ষমতা নিতে পারতেন : আব্দুস সালাম
সুর-লাঠি খেলা ও নৃত্যে ঐতিহ্যের আলো ছড়াচ্ছে ওঁরাও সম্প্রদায়

বিজ্ঞাপন

নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মধ্যে অনেকে কোরাম করছেন কিসের কোরাম করছেন? আজকের উপস্থিতিতে দেখা গেল, জেলার ৮টি উপজেলায় যে পরিমাণ জনপ্রতিনিধি দরকার, তার অর্ধেকও আসেননি। তাহলে কাজ করবেন কীভাবে? কোরাম করা লোক আমাদের দরকার নেই। ভালো ১০ জন দিয়েই এনসিপির কমিটি হবে।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ভালো নির্বাচন হবে। তবে অনেকে ব্যালটের বদলে বুলেট বেছে নিয়েছে। তারা মনে করছে, বুলেটের ভয় দেখিয়ে দেশের মানুষকে ফ্যাসিবাদী শাসনে ঠেলে দেবে। ইতোমধ্যে এনসিপি সম্পর্কে তারা ঘরে ঘরে গিয়ে বলছে যদি এনসিপিতে ভোট দাও, তাহলে নির্বাচনের পর খবর আছে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যারা ভয় পায়, তারাই মানুষকে ভয় দেখায়। যারা ভয় দেখায়, তারা নিজেদের অস্তিত্ব সংকটে আছে। সাহসী মানুষ কখনও ভয় দেখায় না, তারা জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করে।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম, জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম এবং সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় ছাত্রশক্তি নেতা মো. সাগর হোসেন প্রমুখ।

আনোয়ারুল হক/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিরাজনীতিবিদবাংলাদেশনির্বাচননির্বাচন কমিশননির্বাচনকালীন সরকারসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন