• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

জীবন বাজি রেখে অর্জিত বাংলাদেশকে আর লকডাউন করা যাবে না : মাসুদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবাউফল (পটুয়াখালী)
১৩ নভেম্বর ২০২৫, ১৬:০১
অ+
অ-
জীবন বাজি রেখে অর্জিত বাংলাদেশকে আর লকডাউন করা যাবে না : মাসুদ

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না, তা হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জীবন বাজি রেখে যে বাংলাদেশকে ওপেন করেছে, সেই বাংলাদেশকে আর কোনো ফ্যাসিস্টের মাধ্যমে ডাউন করা যাবে না। বাংলাদেশ এখন শুধু আপ হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বাউফল পৌরসভার কাগজিরপুল বাসস্ট্যান্ড ও বাজারে গণসংযোগ শেষে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাবে। ইসলামী আদর্শে বিশ্বাসী মানুষ ও দেশপ্রেমিক জনগণ আমাদের প্রিয় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। গত ১৫ বছর আমরা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়েছি, শেখ হাসিনার নির্মম নির্যাতন ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এখন পতিত ফ্যাসিবাদী সরকার আবারও নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হতে চায়।

আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আর্থিক সহায়তা দেয় সরকার, জানেন না বেশিরভাগ ক্ষতিগ্রস্ত
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ 
যশোরে পার্কিং করা বাসে আগুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেশবাসী দিয়েছে। পতিত ফ্যাসিবাদ আর কখনো বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। ১৫ বছর তারা আমাদের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের অভিযোগ তুলেছিল। এখন প্রমাণিত হয়েছে, সেই সময়ের আগুন সন্ত্রাস শেখ হাসিনার নির্দেশেই ঘটেছিল। সেই অভ্যাস তারা এখনো ছাড়তে পারেনি, যার ফলে নিরীহ বাসযাত্রী, চালক এবং বাসগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাক, নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, শিবির সভাপতি লিমন হোসেনসহ স্থানীয় নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা।

আরিফুল ইসলাম সাগর/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

সংসদ অধিবেশন ওয়াকআউট করা জামায়াতের ফেসবুকে প্রচার হলো রাষ্ট্রপতির ভাষণ!

সংসদ অধিবেশন ওয়াকআউট করা জামায়াতের ফেসবুকে প্রচার হলো রাষ্ট্রপতির ভাষণ!

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন