• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সঙ্গে তামাশা : রেজাউল করীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
১৩ নভেম্বর ২০২৫, ২১:৩২
অ+
অ-
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন জাতির সঙ্গে তামাশা : রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করা জাতির সঙ্গে তামাশার শামিল। জুলাই অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এমন ঘোষণার আশা দেশবাসী করেনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পরেও জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। যারা এ দীর্ঘ সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা সবাই ক্ষমতালোভী, তাদের মধ্যে দেশপ্রেমের ন্যূনতম প্রকাশও দেখা যায়নি। এখন সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশপ্রেমিকরা যদি একত্রিত হয়, তাহলে ক্ষমতালোভীরা পালানোরও সুযোগ পাবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই দেশে আজও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। বরং চোরের সংখ্যার দিক থেকে বাংলাদেশ আজ বিশ্বে শীর্ষে রয়েছে। হাজার হাজার মা সন্তান হারিয়েছেন, আয়না ঘরের মতো ভয়াবহ নির্যাতন কেন্দ্র এখনো চালু রয়েছে, চাঁদাবাজিও বন্ধ হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন
জামায়াত কর্মীর বিরুদ্ধে মহিলা দলের দুই কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ
শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা
রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান

তিনি আরও বলেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। আমরা একটি ভারসাম্যপূর্ণ দেশ গঠন করতে চাই, যেখানে মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত থাকবে। আসুন, আমরা সবাই মিলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ, সহকারী সম্পাদক মাওলানা নাসির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আনোয়ারুল হক/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশরাজনীতিবিদবাংলাদেশনির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচননির্বাচনকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী