• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার
প্রেমিকার সঙ্গে ঝগড়ার জের

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কক্সবাজারে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
১৪ নভেম্বর ২০২৫, ০৩:১৩
অ+
অ-
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কক্সবাজারে যুবকের আত্মহত্যা

কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২১) নামের এক যুবক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৌরভ সিলেট নগরীর দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, সৌরভসহ পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজার ভ্রমণে আসেন। তারা সবাই এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পর বাকি চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হেফাজতে নেওয়ার আগে সৌরভের বন্ধু আবির জানান, তারা পাঁচ বন্ধু দুপুরে ওই হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটা করতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যান। তিনি বলেন, “কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে জানায়, সৌরভ তাকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করছে।”

আবির আরও বলেন, “বিষয়টি শুনে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে  দেখতে পাই সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।”

পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, “বন্ধুরা জানিয়েছে, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের মধ্যেই সৌরভ আত্মহত্যা করে।”

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ইফতিয়াজ নূর নিশান/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

নিজের অস্ত্রের গুলিতে কোস্ট গার্ড সদস্য নিহত

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

হাঁস চুরির অভিযোগে সালিশে ‘নাকে খত’, অপমানে যুবকের আত্মহত্যা

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল

স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা