• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
১৪ নভেম্বর ২০২৫, ০৯:২৩
অ+
অ-
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

মাগুরায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সদর উপজেলার চাদপুর গ্রামে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শালিখার নরপতি গ্রামের স্কুলশিক্ষক প্রভাত মণ্ডলের ছেলে শান্ত প্রতীম মণ্ডল (১৮) ও একই উপজেলার বুনাগাতি গ্রামের কামরুজ্জামান নান্টু লস্কারের ছেলে সাইফুল ইসলাম তামিম (১৮)। তারা দুজনই শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন
বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় যে তথ্য দিলো পুলিশ
মানবিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করেন চট্টগ্রামে বদলি ডিসি জাহিদুল

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সাইফুল ইসলাম তামিম তার সহপাঠী শান্ত প্রতীম মণ্ডলকে নিয়ে মোটরসাইকেলে মাগুরা সদরের বেরইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চাঁদপুর উপস্বাস্থ্যকেন্দ্রের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি আমগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শান্ত প্রতীম মণ্ডলও মৃত্যুবরণ করেন।

মাগুরার শত্রুজিতপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তাছিন জামান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বর-কনেসহ ১৪ জন নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বর-কনেসহ ১৪ জন নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনামোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’

গোরখোদক মুজিবর‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’