• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ১৫:৪৭
অ+
অ-
চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আইনজীবীর নাম অ্যাডভোকেট কাওসার হোসেন সম্রাট (৩৫)। তিনি দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ শিক্ষক রুহুল আমিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় বসবাস করতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাওসার হোসেন সম্রাট চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ডাকপাড়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের সহকর্মী অ্যাডভোকেট চুমকী চৌধুরী বলেন, খুবই নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন তিনি। জুনিয়র হলেও তাকে খুব স্নেহ করতাম। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।

এমআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বর-কনেসহ ১৪ জন নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বর-কনেসহ ১৪ জন নিহত : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনামোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন

‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’

গোরখোদক মুজিবর‘জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল’