• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
১৪ নভেম্বর ২০২৫, ১৮:৩২
অ+
অ-
প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ঝিনাইদহের শৈলকূপায় এক অসহায় পরিবারকে সহযোগিতা করেছে ‘আমরা বিএনপি পরিবার’। ১৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী নাজমিন খাতুনকে যে দীর্ঘ ১৩ বছর ধরে শিকলে বন্দী অবস্থায় রয়েছে- বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রামে এই উপলক্ষে আলোচনা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এ সময় আমরা বিএনপি পরিবার-এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা আনন্দনগর গ্রামে নাজমিন খাতুনের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না
একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভালো হবে না : কাদের সিদ্দিকী
‘এভাবে নির্বাচন করতে পারব, কখনো ভাবিনি’

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সবসময় মানবিক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজ এই অসহায় পরিবারটিকে সহযোগিতা করা হলো। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক রাষ্ট্র।

প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজমিনের বর্তমান বয়স ১৮ বছর। অসুস্থতার কারণে গত ১৩ বছর ধরে তাকে ঘরের মধ্যে শিকলে বেঁধে রাখা হয়েছে। অর্থের অভাবে তার পরিবার চিকিৎসা করাতে পারেনি। নাজমিনের ভাই জোবায়েরও মানসিক প্রতিবন্ধী। দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম তাদের দুই সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন।

আব্দুল্লাহ আল মামুন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদমানবিক পোস্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি