• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, ৫ দিনের রিমান্ডে লিমন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী 
১৫ নভেম্বর ২০২৫, ১৬:২৩
অ+
অ-
বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, ৫ দিনের রিমান্ডে লিমন
আসামি লিমন মিয়া

বাসায় ঢুকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৯) হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তোলা হয়। আদালতের বিচারক মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

আসামি লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ এম সোলায়মান শহীদের ছেলে। 

এর আগে দুপুরে নিহত সুমনের বাবার করা মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে কোর্টে তোলা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন
বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় যে তথ্য দিলো পুলিশ
বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : চিকিৎসক
হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায়, রাজশাহীর পুলিশ কমিশনারকে তলব

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচার মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এ সময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী। ঘটনার পর থেকে তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

এ ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর রাজপাড়া থানায় নিহতের বাবা আব্দুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন লিমনের বিরুদ্ধে। এর আগে একইদিন সকলে নিহত সুমনের মরদেহের ময়নাতদন্ত শেষে দুপুরে রামেক হাসপাতাল থেকে জামালপুরে দাফনের জন্য নিহত তাওসিফের মরদেহ নিয়ে যায় পরিবার।

বিজ্ঞাপন

শাহিনুল আশিক/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যারিমান্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট