• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ০০:৩১
অ+
অ-
বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

‎রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রাজিব হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
‎
‎বৃহস্পতিবার (১২ মার্চ) গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল।
‎
‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম জানান, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মুদি দোকানি আবুল কাশেম এর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। সে চাঁদা না দেওয়ায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে রাজিবসহ আরও ১০-১২ জন সন্ত্রাসী। এ সময় তার ছেলে বিল্লাল হোসেন বাবু বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
‎
‎তিনি আরও জানান, হত্যা মামলার পর প্রধান আসামি রাজিব হাওলাদার পালিয়ে যায়। এরপর বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ‍্যান এলাকায় বাসার সামনে বিল্লাল হোসেন বাবু (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৫৫) আহত হন। 

এসএএ/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাঅপরাধঢাকার খবরগ্রেফতারহত্যার‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২

পাবনায় চায়ের দোকানে গুলি, আহত ২