• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

মায়া ও তার স্ত্রীর ব্যাংকে ৩৬৬ কোটি টাকা, অবৈধ সম্পদ ১০ কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫, ১৬:৩২
অ+
অ-
মায়া ও তার স্ত্রীর ব্যাংকে ৩৬৬ কোটি টাকা, অবৈধ সম্পদ ১০ কোটি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রী পারভীন চৌধুরীর ব্যাংক হিসাবে ৩৬৬ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন এবং প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি পৃথক মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন। 

প্রথম মামলায় বলা হয়েছে, চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২৫৫ কোটি ২৫ লাখ ১১ হাজার ৭৩১ টাকা জমা এবং ২৫৫ কোটি ১২ লাখ ২০ হাজার ২০৪ টাকা উত্তোলনের তথ্য মিলেছে। এসব লেনদেনে ঘুষ ও দুর্নীতির অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ হয়েছে বলে দুদক মনে করে।

আরও পড়ুন
স্ত্রী-ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব ফ্রিজ
সাব-কন্ট্রাক্টে তৈরি পোশাক রপ্তানিতেও প্রণোদনা দেবে সরকার

বিজ্ঞাপন

অন্যদিকে দ্বিতীয় মামলায় মায়ার স্ত্রী পারভীন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ৮ কোটি ৬ লাখ ১২ হাজার ৩৬৯ টাকার স্থাবর–অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে ৩৬টি ব্যাংক হিসাবে মোট ১১১ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৪১১ টাকা জমা এবং ১১১ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৭১২ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। যা মানিলন্ডারিংয়ের সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত করেছে দুদক। এ মামলায় স্বামী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকেও আসামি করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪: ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭: ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২: ৪(২) ও ৪(৩) আইনে অভিযোগ আনা হয়েছে। 

আরএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি