• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

ঋণের অর্থের বিপরীতে শেয়ার ইস্যু করতে চায় ড্যাফোডিল কম্পিউটার্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৫, ১২:৩০
অ+
অ-
ঋণের অর্থের বিপরীতে শেয়ার ইস্যু করতে চায় ড্যাফোডিল কম্পিউটার্স

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির পর্ষদ তাদের গ্রুপ থেকে নেওয়া ঋণের অর্থের বিপরীতে নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি তাদের পরিচালনা পর্ষদের থেকে ৪৯ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। ওই ঋণ সমন্বয়ে নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত তাদের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন এবং বিনিয়োগকারীদের সম্মতি নিয়ে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন
উৎপাদন বাড়াতে ওরিয়ন ইনফিউশনের নতুন বিনিয়োগ
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মূল প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শঙ্কায়!
দ্বিতীয় প্রজন্মকে ব্যবসায় যুক্ত করতে ছেলে-মেয়েকে বাবার শেয়ার উপহার

বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী, ঋণের অর্থের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫ টাকা প্রিমিয়াম যুক্ত করে মোট ১৫ টাকা দরে প্রতিটি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের পর্ষদ। কোম্পানিটি তাদের গ্রুপ থেকে ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছে। যার বিপরীতে তাদের ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করতে হবে।

এদিকে, এ সিদ্ধান্তের বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল প্লাজা অডিটরিয়ামে এ ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

এমএমএইচ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবরপুঁজিবাজার সংবাদঢাকা স্টক এক্সচেঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা