• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১২:২১
অ+
অ-
পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

মেয়াদ পূর্ণ হওয়ায় পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। আজকের পর ফান্ডটি আর পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

তথ্যানুসারে, ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) গত বছরের ১১ নভেম্বর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ৫ মার্চ অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ডিএসই।

সিদ্ধান্ত অনুযায়ী, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটগুলোকে স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত করা হবে। মেয়াদ শেষ হওয়ায় এরই মধ্যে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের অবসায়ন অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

উল্লেখ্য, ১০ মার্চ ফান্ডটির মেয়াদ শেষ হয়। এর আগে ফান্ডটির মেয়াদ ১০ বছর বাড়ানো এবং মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের আবেদন করা হয়। তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় এ আবেদনে সম্মতি দেয়নি বিএসইসি।

বিজ্ঞাপন

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফান্ডটির পরিশোধিত মূলধন ছিল ৬১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ও পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ছিল ১০ কোটি ৭৫ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ছিল ৬ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৫০। এর ৩ দশমিক ২৪ শতাংশ ছিল উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৭৬, বিদেশী বিনিয়োগকারী দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৭ দশমিক ৮০ শতাংশ ইউনিট ছিল।

এমএমএইচ/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম