• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

দায়িত্বে অবহেলায় বাউবির যুগ্ম-পরিচালক বরখাস্ত, পরীক্ষা কেন্দ্র বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪
অ+
অ-
দায়িত্বে অবহেলায় বাউবির যুগ্ম-পরিচালক বরখাস্ত, পরীক্ষা কেন্দ্র বাতিল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষায় প্রকাশ্যে নকলের অভিযোগে পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে ঠাকুরগাঁও উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-পরিচালক ড. মো. আসাদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৮ সেপ্টেম্বর) বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষায় প্রকাশ্যে নকলের অভিযোগ উঠেছে। ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

বাউবি কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয় সর্বদা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে অঙ্গীকারবদ্ধ। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের দায়িত্ব পালনে অবহেলার কারণে এ কেন্দ্রে অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ তাৎক্ষণিক কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে— পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র বাতিল করা এবং তার পরিবর্তে পীরগঞ্জ সরকারি কলেজকে নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা। পাশাপাশি বাউবির ঠাকুরগাঁও উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-পরিচালক ড. মো. আসাদুল ইসলামকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

বাউবি’র পরীক্ষায় নকল, শিক্ষকরা জড়িত থাকার অভিযোগ

এ ছাড়া, ঘটনাটি তদন্তের জন্য স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আব্দুল মজিদ মণ্ডলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পর ডিএন ডিগ্রি কলেজ কেন্দ্রের সমন্বয়কারীর বিরুদ্ধেও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেন, আমরা কখনোই পরীক্ষায় অসদুপায়কে প্রশ্রয় দেই না। নকল প্রবণতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, বরং এটি শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত সবাইকে সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী