• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১৬:৫০
অ+
অ-
দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু

বলিউডের বিখ্যাত তারকাদের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কণ্ঠস্বর নকলের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করলেন গায়ক কুমার শানু। নিজের স্বতন্ত্র কণ্ঠস্বর, গায়কী ও গায়নশৈলীর অবৈধ ব্যবহার রুখতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি মনপ্রীত প্রীতম সিংয়ের এজলাসে এই আবেদনের শুনানি হবে বলে জানা গেছে। প্রায় চার দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন কুমার শানু। 

তার কণ্ঠস্বরের এমন এক বিশেষত্ব আছে যে চোখ বন্ধ করেও শ্রোতারা তা সহজেই চিনে নিতে পারেন। কিন্তু প্রযুক্তির অগ্রগতির এই যুগে এখন সর্বক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব দেখা যাচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে গায়কের কণ্ঠস্বর বা গায়নশৈলী বিকৃত করে তার সৃজনশীলতা নষ্ট করাকে গুরুতর অপরাধ হিসেবেই দেখছেন সুরের জাদুকর।

আরও পড়ুন

‘নিজের বাড়িতেই নিরাপদ নই’
ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব, কী বললেন নায়ক?
লাপাতা লেডিজের জয়জয়কার, সেরা অভিনেত্রী আলিয়া ভাট

বিজ্ঞাপন

একইসঙ্গে রিলস বা ভিডিওতে তার গানের যথেচ্ছ বাণিজ্যিক ব্যবহারকেও অপরাধ হিসেবে বিবেচনা করে তা বন্ধ করার জন্য আদালতে আবেদন জানিয়েছেন গায়ক। কুমার শানুর পক্ষে দিল্লি হাইকোর্টে আবেদনটি করেছেন আইনজীবী শিখা সচদেব এবং সানা রইস খান।

এর আগে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিনেতা অভিষেক বচ্চন, নাগার্জুন আক্কিনেনি এবং পরিচালক-প্রযোজক করণ জোহরও একই কারণে আইনি পদক্ষেপ নিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কুমার শানু।

প্রসঙ্গত, এর আগেও গায়কের নামে মিথ্যা অপবাদ, তার পরিবারের সদস্যের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে কুমার শানুর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী সানা রইস খান।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংগীতাঙ্গনতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সেলিম খান

হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সেলিম খান

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি