• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

শাকিবের নায়িকা হানিয়া আমির? মেগাস্টারের উত্তর শুনে চমকে গেলেন রাফসান!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১৮:৩২
অ+
অ-
শাকিবের নায়িকা হানিয়া আমির? মেগাস্টারের উত্তর শুনে চমকে গেলেন রাফসান!

বর্তমানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় আলোচনার শেষ নেই। একের পর এক নতুন লুকে পর্দায় এসে দর্শকদের আগ্রহ ধরে রেখেছেন তিনি। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই তা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে। 

বিজ্ঞাপন

এমন উত্তাল আবহেই নতুন এক লুকে একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শাকিব খান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই দুই তারকার মধ্যে সেই সময় নানা বিষয় নিয়ে কথোপকথন হয়, যার কিছু ক্লিপস দ্রুতই ভাইরাল হয়ে যায়।

এবার শাকিব খানকে নিয়ে ভক্তদের মাঝে একরকম শোরগোল ফেলে দিলেন রাফসান নিজেই। সম্প্রতি শাকিব খানের সঙ্গে সেই অনুষ্ঠানের নানা মুহূর্ত নিয়ে একটি কনটেন্ট তৈরি করেন তিনি। ৯ মিনিটের সেই ভিডিওতে শাকিব খান ও রাফসানকে দেখা মেলে এক ভিন্ন মেজাজে।

আরও পড়ুন
‘সোলজার’ লুকে প্রকাশ্যে শাকিব খান, তোলপাড় নেটমাধ্যম
শাকিবের নতুন লুক কি পৃথ্বীরাজের নকল?
অমিতাভের সঙ্গে শাকিবের ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ

বিজ্ঞাপন

তাদের দুজনের কথোপকথনের সেই ভিডিওতেই উঠে আসে গুরুত্বপূর্ণ হানিয়া আমির প্রসঙ্গ। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে কথা বলছেন শাকিব খান। রাফসানকে দেখে তিনি বলেন, ‘রাফসান, কেমন আছো? তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, তাও আবার আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’

শাকিব খানের মুখে এমন কথা শুনে রাফসান খানিকটা লাজুক হাসি দেন। পাশ থেকে একজন জিজ্ঞাসা করেন, ‘উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?’ তখন জবাবে মেগাস্টার শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।’

শাকিব খানের এই উত্তর শুনে খানিকটা চমকেই যান রাফসানসহ তার আশেপাশের অনেকে। এরপরই এই ভিডিও ক্লিপটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শাকিব ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক আলোচনা। তাহলে কি সত্যিই বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে? এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী এখন দর্শক।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানহানিয়া আমিরসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল