• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

রাতে ত্বকের যত্ন নেবেন যেভাবে
  1. লাইফস্টাইল

রাতে ত্বকের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক
৭ জানুয়ারি ২০২১, ১৪:২১
অ+
অ-

রাতে আমাদের শরীরের মতো আমাদের ত্বকও বিশ্রাম নেয়। তাই দিনের থেকেও রাতের সময়টা রূপচর্চার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ে আমাদের ত্বক সারাদিনের ক্লান্তি, দূষণ ইত্যাদির প্রভাব কাটিয়ে ওঠে। সুস্থ-সুন্দর ত্বক পেতে তাই নিয়মিত রাতে ত্বকের যত্ন নিতে হবে। এভাবে প্রতিরাতে যত্ন নিলে আপনার ত্বক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠবে।

বিজ্ঞাপন

নির্বিঘ্ন ঘুম প্রয়োজন

রাতের সময়টা ঘুমের জন্য। আর তাই প্রতি রাতে নির্বিঘ্ন ঘুম হওয়া জরুরি। কম্পিউটার, স্মার্টফোন, ল্যাপটপ, টিভি- সব রকমের গেজেট থেকে দূরে থাকতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে এসব থেকে দূরে থাকুন। কারণ এসবের স্ক্রিন থেকে প্রতিফলিত নীলচে আলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। এমনকী হতে পারে অকালে বুড়িয়ে যাওয়ার কারণও।

Dhaka Post

রাতে পানি পান কমিয়ে দিন

বিজ্ঞাপন

ত্বক ভালো রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে দিনের বেলা পর্যাপ্ত পানি পান করলেও রাতের সময়টা পানি পানের পরিমাণ কমিয়ে দিন। কারণ বারবার ঘুম ভেঙে প্রস্রাব করতে উঠলে ঘুম বাধাগ্রস্থ হবে। আর সুন্দর ত্বকের জন্য নির্বিঘ্ন ঘুম প্রয়োজন। রাতে পরিবারের সবার সঙ্গে গল্প করুন, আড্ডা দিন কিংবা বই পড়ুন। ফোন এবং ল্যাপটপ থেকে দূরে থাকুন। নিশ্চিন্তে ঘুমাতে পারলে আপনার ত্বক ঝলমলে হয়ে উঠবে।

Dhaka Post

মানানসই ক্রিম ব্যবহার

ত্বক ভালো রাখতে ত্বকের আর্দ্রতা বজায় রাখা জরুরি। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের ধরন অনুযায়ী কোনো ক্রিম ব্যবহার করুন। কারণ আর্দ্র থাকলেই ত্বকে বয়সের ছাপ পড়বে না, দূর হবে বলিরেখাও। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে এরপর মানানসই কোনো ক্রিম মেখে নেবেন।

বিজ্ঞাপন

Dhaka Post

মেকআপ পরিষ্কার করতে হবে

মুখে মেকআপ থাকলে তা ভালো করে তুলে তবেই ঘুমাতে যেতে হবে। কারণ ত্বক পরিষ্কার না থাকলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। মেকআপ পরিষ্কার করার ক্ষেত্রেও হতে হবে সতর্ক। যেকোনো কিছু দিয়ে মেকআপ পরিষ্কার করতে যাবেন না। খাঁটি নারিকেল তেল ব্যবহার করতে পারেন মেকআপ রিমুভার হিসেবে। অ্যালকোহলযুক্ত বা সুগন্ধিযুক্ত ফেসওয়াশ ব্যবহার করবেন না। আর মুখ ধোয়ার পরে অবশ্যই মানানসই কোন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

Dhaka Post

ভিটামিন ই সমৃদ্ধ ক্রিম

আপনি যদি ত্বকের যত্নে রাতে ভিটামিন সি ক্রিম ব্যবহার করেন তাহলে তা বাদ দিতে হবে। কারণ এই ক্রিম রাতের বেলা মোটেই কাজ করে না। ভাবছেন তাহলে কী ব্যবহার করবেন? রাতের বেলা ত্বকে ব্যবহার করতে পারেন ভিটামিন ই সমৃদ্ধ ক্রিম।

এইচএন/এএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আপনাদের সম্পর্ক কি সুন্দর? মিলিয়ে নিন

আপনাদের সম্পর্ক কি সুন্দর? মিলিয়ে নিন

যেসব অভ্যাস আপনার মস্তিষ্কের ক্ষতি ডেকে আনে

যেসব অভ্যাস আপনার মস্তিষ্কের ক্ষতি ডেকে আনে

পড়তে হবে মা-বাবাকেও

পড়তে হবে মা-বাবাকেও

স্ট্রেস দূর করবে যে ৪ অভ্যাস

স্ট্রেস দূর করবে যে ৪ অভ্যাস