• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে আধিপত্য বিস্তারে যুবক খুন, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৪, ২৩:১১
অ+
অ-
চট্টগ্রামে আধিপত্য বিস্তারে যুবক খুন, আটক ৪

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে আলোচিত মো. সাহেদ হোসেন মনা (২৮) হত্যাকাণ্ডে ৪ জনকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) হবিগঞ্জ জেলায় নগরের কোতোয়ালি থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

কোতোয়ালি থানার এক পুলিশ কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল (শুক্রবার) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় অ্যামনেস্টির উদ্বেগ
শুক্রবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে আন্দোলনকারীরা

বিজ্ঞাপন

জানা যায়, রোববার (৮ জুলাই) রাতে নগরের কোতোয়ালি থানার স্টেশন রোডে পাখি মার্কেট এলাকায় খুন হন সাহেদ হোসেন মনা। ভুক্তভোগী সাহেদ নিজেও একটি কিশোর গ্যাংয়ের প্রধান ছিলেন। পুলিশের তালিকাভুক্ত আসামি তিনি। ২০২৩ সালের ৯ জুলাই দিনদুপুরে রিয়াজউদ্দিন বাজারের রয়েল টাওয়ারের সামনে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, সাহেদ হোসেন মনা হত্যাকাণ্ডে তার বাবা শাহ আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামি করা হয় জুয়েল বাহিনীর প্রধান জুয়েলকে। এছাড়া অন্যান্য আসামিরা হলেন, রহিম (২৬), জুয়েল ওরফে মুরগি জুয়েল (৩২), মো. সজীব (২৪), শেখ ফরহাদ (২২),  মো. শুক্কুর (৩৫),  হানিফ ওরফে মাছ হানিফ (৩৫), সবুজ (৩২), সাগর (২৮), বশির ওরফে টিউমার বশির (৩০), ইকবাল (৩১) ও শাকিল (২০)। এরমধ্যে ফরহাদ ও সজীব নামে দুজনকে ঘটনার পরপরই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের শিকার সাহেদ হোসেন মনা এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামি জুয়েল দুজনই কিশোর গ্যাংয়ের নেতা। এই দুই গ্রুপই যুবলীগের বহিষ্কৃত নেতা হেলাল আকবর বাবর চৌধুরীর অনুসারী। 

বিজ্ঞাপন

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

চট্টগ্রামে দুই দফা অভিযানে সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার, আহত ৩ পুলিশ

চট্টগ্রামে দুই দফা অভিযানে সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার, আহত ৩ পুলিশ

দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১