• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৫, ১০:০২
অ+
অ-
ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে একজন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে ইসি। এ অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অভিযোগ ও কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, অভিযুক্ত কর্মচারী হলেন মো. আবু সুফিয়ান মোল্লা, যিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কর্তৃপক্ষ মনে করছে, অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। এই কারণে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এর বিধান মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন মো. আবু সুফিয়ান মোল্লা প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা এবং অন্যান্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিসেম্বরে শেষ হবে জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ : ডিএসসিসি প্রশাসক
একদিনে রাজধানীর এক থানায় গ্রেপ্তার ২৬
পাঠ্যপুস্তক ব্যবস্থাপনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হস্তান্তর সমাধান নয়

কর্তৃপক্ষের নির্দেশক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। আদেশে যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি এম আতিকুর রহমান স্বাক্ষর করেছেন।

এসআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি