• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১৪:৫৮
অ+
অ-
নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

দেশের জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি ও ভোটগ্রহণে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ সন্তোষজনক হলেও প্রার্থী হিসেবে নারীদের সংখ্যা এখনো অত্যন্ত কম এবং তা হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে নারী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, গত নির্বাচনে আমরা দেখেছি নারী ভোটাররা জয়ের ক্ষেত্রে বড় ডিসাইডিং ফ্যাক্টর বা নির্ণায়ক হিসেবে কাজ করেছেন। এমনকি যেসব এলাকায় আগে নারীরা ভোট দিতে আসতেন না, সেখানেও বিপুল উপস্থিতি দেখা গেছে। কিন্তু প্রার্থী হিসেবে নারী মাত্র ০.৪ শতাংশ (বা ৪ শতাংশ), যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

তিনি আরপিও উল্লেখ করে বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের অন্যতম শর্ত হলো ২০৩০ সালের মধ্যে দলের সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ নারী সদস্য রাখা। আরপিও-র ৯০ (বি), (সি) এবং (জি) ধারা অনুযায়ী দলগুলো এই লক্ষ্যমাত্রা কতটুকু পূরণ করছে, তা কমিশনকে নিয়মিত জানানোর বাধ্যবাধকতা রয়েছে। যদি কোনো দল এটি প্রতিপালনে ব্যর্থ হয়, তবে কমিশন তাদের নিবন্ধন বাতিলের ক্ষমতা রাখে। যেহেতু ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা আছে, তাই এখনই নিবন্ধন বাতিল করা হচ্ছে না। তবে এই সময়ের পর কোনো দল শর্ত পূরণে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংসদ নির্বাচন শেষ হয়েছে, এখন সামনে স্থানীয় সরকার নির্বাচন। সেখানে সংরক্ষিত আসনের পাশাপাশি সরাসরি পদেও নারীরা যেন বেশি সংখ্যায় প্রার্থী হন, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। আমরা আশা করি, নারী নেতৃত্ব ও উন্নয়নে যারা কাজ করছেন, তারা এ বিষয়ে সাধারণ নারীদের আরও উৎসাহিত করবেন।

এসআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার