• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
প্রেস সচিব

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে না এলে সরকার নেবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৫, ১৭:১৪
অ+
অ-
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে না এলে সরকার নেবে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন
গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না : তৌহিদ হোসেন

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সাড়া না দিলে সরকার কী করবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। তবে আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা-নিজেরাই আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে।

বিজ্ঞাপন

প্রেস সচিব বলেন, গোটা জাতি এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনের স্টেজ তৈরি হয়েছে। জাতি যেন খুব দ্রুত নির্বাচন‌ী প্রচারণায় নামতে পারে, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে।

শফিকুল আলম বলেন, আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে নিজেরা বসে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন। আর তা না হলে সরকার সিদ্ধান্ত নেবে— এমন কথা বলেছেন।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আনঅফিসিয়ালি কিছু ডিসকাশন হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারজুলাই গণঅভ্যুত্থানজাতীয় ঐকমত্য কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ