• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সিইসিকে ৯ প্রস্তাব গণঅধিকার পরিষদের : উপদেষ্টা পদে থেকে নির্বাচন নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৫, ১৮:২৩
অ+
অ-
সিইসিকে ৯ প্রস্তাব গণঅধিকার পরিষদের : উপদেষ্টা পদে থেকে নির্বাচন নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে নয় দফা লিখিত প্রস্তাবনা পেশ করেছে গণঅধিকার পরিষদ। এগুলোর মধ্যে অন্যতম একটি প্রস্তাব হলো— বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) সিইসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এই প্রস্তাবনা পেশ করেন।

গণঅধিকার পরিষদ মনে করে, উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে তা নির্বাচনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে থাকা অবস্থায় কারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে তারা প্রস্তাবে উল্লেখ করেছে।

প্রস্তাবগুলো হলো—
প্রবাসীদের ভোট নিশ্চিতকরণ : ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা।

বিজ্ঞাপন

নির্বাচনী কার্যক্রমে নিরপেক্ষতা : রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকাণ্ডে না রাখা।

কেন্দ্র দখল ও কালোভোট বন্ধ : ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কেন্দ্র দখল ও কালোভোটের অভিযোগ থাকলে ভোটগ্রহণ বন্ধ করা।

ভোট পর্যবেক্ষণ: প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং কেন্দ্রের বাইরে একটি জায়ান্ট স্ক্রিনে জনসাধারণের জন্য কেন্দ্রের ভেতরের ভোট কার্যক্রম ও ভোট গণনা পর্যবেক্ষণের ব্যবস্থা করা।

বিজ্ঞাপন

ব্যালট বাক্স নিরাপত্তা : রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বাক্স উপজেলাতে পাঠানোর সময় এবং ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টদের সঙ্গে রাখা।

প্রশাসনিক রদবদল : তফসিলের পর প্রশাসনকে ঢেলে সাজানো।

দোষী কর্মকর্তার বর্জন : বিগত তিনটি (২০১৪, ২০১৮, ২০২৪) নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন করেছে এমন কোনো কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব দেওয়া থেকে বিরত রাখা।

আইনি ব্যবস্থা : কোনো প্রার্থীর সমর্থকরা অন্য প্রার্থীর সমর্থকদের নির্বাচনী কাজে বাধা দেওয়া, ভয়-ভীতি প্রদর্শন করলে তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা।

এসআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচননুরুল হক নুর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না