• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

ইতালিতে কর্মস্থলে যাওয়ার পথে প্রবাসী বাংলাদেশির আকস্মিক মৃত্যু

জমির হোসেন, ইতালি থেকে
২৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৯
অ+
অ-
ইতালিতে কর্মস্থলে যাওয়ার পথে  প্রবাসী বাংলাদেশির আকস্মিক মৃত্যু

ইতালির রোমে কর্মস্থলে যাওয়ার পথে ইকবাল দেওয়ান নামে (৩৮) এক বাংলাদেশি প্রবাসীর আকস্মিক মৃত্যু হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার রহিমগঞ্জ এলাকায়। 

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় রোমের (মেট্রো এ) লাইনে হঠাৎ তিনি গুরুতর অসুস্থতাবোধ করেন। পরে পাশের যাত্রীরা দ্রুত তাকে উদ্ধার করে সান জোভান্নি নামক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রবাসীরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, আর তার মধ্যে বেশিরভাগ মৃত্যু হৃদ্‌রোগজনিত কারণে ঘটেছে।

বিজ্ঞাপন

সামাজিক সংগঠনগুলোর নেতারা বলছেন, প্রবাসজীবনের অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন এবং স্বাস্থ্য পরীক্ষা অবহেলা করার কারণে হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়ছে। তারা সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনের আহ্বান জানিয়েছেন।

ইকবালের অকাল মৃত্যুতে প্রবাসী সহকর্মীরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তবে লাশে কবে দেশে পাঠানো হবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইতালিপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২