• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবও আছেন এশিয়া কাপে!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১৭:৪৭
অ+
অ-
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবও আছেন এশিয়া কাপে!
সাকিব আল হাসান

প্রায় ৮ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সাকিব আল হাসান। এর মাঝে জাতীয় দল বেশ কিছু সিরিজ খেললেও ব্রাত্য ছিলেন তিনি। সামনে এশিয়া কাপ। সেখানে সাকিবকে খেলতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ২০২৫ এশিয়া কাপে যেন না থেকেও আছেন দেশের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়া টাইগার অলরাউন্ডার।

বিজ্ঞাপন

আসন্ন এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে এরই মধ্যে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করেছে টিভি চ্যানেল সনি লিভ। যেখানে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়েছে, সবচেয়ে বড় স্টার। এবারের আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি সংস্করণে হবে ২০২৫ এশিয়া কাপ। সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছর অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে খেলবেন না। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট নিয়ে যে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে আছেন এই অলরাউন্ডার।

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব।

বিজ্ঞাপন

সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার অংশ দেখানো হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহদের দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও আছেন সেই প্রোমোতে। সাকিব, বুমরাহ, গিলদের সেই প্রোমোতে সবচেয়ে বড় তারকা বলা হয়েছে।

২০২৫ এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি। তবে গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সূচি প্রকাশ করেছে। আর তাতেই যেন বেজে গেল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের দামামা। ভারতীয় সম্প্রচারক সনি লিভ ৩০ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিভিন্ন অ্যাকশনের খণ্ডিত চিত্র দেখানো হয়েছে।

আরও পড়ুন

ব্যস্ততা বাড়ছে সাকিবের, ডাক পেলেন আরও এক লিগে
অবসরের ঘোষণা দিলেন সাকিব
দেশে ফিরতে বিসিবিকে যে ‘শর্ত’ দিলেন সাকিব

বিজ্ঞাপন

বাংলাদেশ-ভারত, ভারত-পাকিস্তান, পাকিস্তান-আফগানিস্তান, এই তিনটি ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ বলা হয়েছে। মোস্তাফিজুর রহমান, সূর্যকুমার, রশিদ খান, কুশল মেন্ডিস, শাহিন শাহ আফ্রিদি- ৩০ সেকেন্ডের প্রোমোর কভারে আছেন এই পাঁচ ক্রিকেটার।

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এবারের এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

গ্রুপপর্বে বাংলাদেশের বড় প্রতিপক্ষ শ্রীলঙ্কা

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এক দিন বিরতি দিয়ে ১৩ মার্চ লিটন-তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।

এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেটএশিয়া কাপ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

নতুন লক্ষ্য পেল বাংলাদেশ, খেলা শুরু ৯.৩৫ মিনিটে

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য

বৃষ্টি থামলেও কমছে ওভার, যেমন হতে পারে বাংলাদেশের লক্ষ্য