• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি বাংলাদেশ : মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২০ আগস্ট ২০২৫, ১৯:৫৭
অ+
অ-
বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি বাংলাদেশ : মুশফিক

ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল দেখতে গতকাল গিয়েছিলেন তামিম ইকবাল। বিসিবির শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে থাকায় মুশফিক গতকাল সেখানে যেতে পারেননি। তবে আজ বুধবার হাজির হয়েছিলেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার।

বিজ্ঞাপন

আজ প্রায় আড়াই ঘণ্টা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন মুশফিক। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধির পক্ষে কথা বলেন মুশফিক, 'এটা তো অবশ্যই ভালো লাগে। যেটা আমি বললাম যে এর আগেও আমি তাদের সাথে সম্পৃক্ত ছিলাম। তো অনেকদিন পর আবার তাদের কাছে আসতে পারলাম।'

'একদিক দিয়ে অনেক কষ্টও লাগে কারণ যেটা আমি এর একটু আগেও বললাম যে তাদের ফ্যামিলির লড়াইটা অন্যরকম। তো এটাকে আমরা যতটুকু সাধারণ হিসেবে দেখতে পারি এবং তাদেরকে সবসময় মানসিকভাবে ওই সাপোর্টটা দিতে পারি যে তারাও আমাদের মত একজন মানুষ এবং তারা চাইলেই আমাদের চাইতে আরও দ্বিগুণ ভালো কাজ করতে পারে।'

এদিকে গতকাল শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে বিসিবির সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছিল এ বিষয়ে সরাসরি কিছু বলেননি মুশফিক। তিনি বলেন, 'বাস্তবায়ন যত দিন না হবে, এসব বৈঠক ফলপ্রসূ হবে না। আমরা তো ক্যারিয়ারের প্রায় শেষ দিকে, আশা করব, পরের প্রজন্মের জন্য এ রকম পরিবেশ যেন দিতে পারি, যাতে তারা নিয়মিত সব জায়গায় গিয়ে খেলতে পারে। ও রকম মাঠ যেন করে দিয়ে যেতে পারি, অনুশীলনের সুযোগ-সুবিধা দিতে পারি।'

বিজ্ঞাপন

পরে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের বিচারে খুব একটা এগোয়নি দাবি করে মুশফিক বলেন, ‘বিশ্ব ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। এদিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি, তাহলে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।’

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবিমুশফিকুর রহিম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অব্যশই রান নিতো’

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অব্যশই রান নিতো’

বিতর্কিত সেই রান আউটে মিরাজ-সালমান কারোই ভুল দেখেন না মুশতাক

বিতর্কিত সেই রান আউটে মিরাজ-সালমান কারোই ভুল দেখেন না মুশতাক

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার