• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ০৮:৩৬
অ+
অ-
সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডেতে ‘ক্রিকেটীয় চেতনা’ প্রশ্নবিদ্ধ করল সালমান আলী আগাকে করা মেহেদী হাসান মিরাজের রান আউট। ওই মুহূর্তে মাথায় কী কাজ করছিল, সেটা জানালেন বাংলাদেশ অধিনায়ক। 

বিজ্ঞাপন

আরও পড়ুন
বিতর্কিত সেই রান আউটে মিরাজ-সালমান কারোই ভুল দেখেন না মুশতাক
সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক
১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরল পাকিস্তান

বাংলাদেশের ১২৮ রানে হারের পর আলোচনায় সালমানের আউট। ঘটনা পাকিস্তানের ৩৯তম ওভারের, যখন দুই খেলোয়াড়ই নন স্ট্রাইকার্স এন্ডের কাছে দাঁড়ানো। মোহাম্মদ রিজওয়ানের খেলা শটে বল থামাতে চেয়েছিলেন মিরাজ। সামনে ছিলেন সালমান। তার গায়ে সেঁটে থাকা বাংলাদেশ অধিনায়কের পায়ে বল বাধা পেয়ে সালমানের ব্যাটে লেগে তার পায়ের কাছে থামে। মিরাজ ভারসাম্য হারিয়ে একটু পিছিয়ে পড়েছিলেন। সালমান তাকে বল তুলে দিতে নিচু হন। কিন্তু তার আগেই বল কুড়ে নিয়ে স্টাম্প ভাঙেন স্বাগতিক অধিনায়ক। তখন পপিং ক্রিজের বাইরে ছিলেন সালমান। ক্রিকেটীয় নিয়ম মেনে আউট দেন থার্ড আম্পায়ার। তবে স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। 

এই ঘটনা নিয়ে মিরাজ জানালেন, ব্যাটারকে ক্রিজের বাইরে দেখার পর এটি ছিল তার সহজাত প্রতিক্রিয়া। তিনি বললেন, ‘সে উইকেট থেকে দূরে ছিল, আমি শুধু বলের দিকে তাকিয়ে ছিলাম। আমি মিস (ফিল্ডিংয়ে) করলে সে অবশ্যই রান নিতো। আমি শুধু ওভাবেই ভাবছিলাম।’ বাংলাদেশ এদিন জিততে পারেনি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শতাধিক রানে হেরেছে। মিরাজ বলেন, ‘গত ম্যাচে বোলাররা দারুণ বল করেছে। আজ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, প্রথম ১০ ওভারে অনেক রান দিয়ে ফেলেছি। পাকিস্তানকে কৃতিত্ব দিতেই হবে।’

বিজ্ঞাপন

মিরপুরে এবার ব্যাটিং বান্ধব উইকেট তৈরি করা হয়েছে। হারের জন্য তাই ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন অধিনায়ক, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো। আমরা কিছু ভুল করেছি, যার কারণে টপ অর্ডার রান করতে পারেনি। এটার সমাধান খুঁজতে হবে। আমাদের ব্যাটিংয়ে ভালো করতে হবে। বোলাররা ভালোই করছে। ব্যাটিং ইউনিটকে দায়িত্ব নিতে হবে। রান না করলে জেতা কঠিন।’

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ পাকিস্তান সিরিজপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

বিতর্কিত সেই রান আউটে মিরাজ-সালমান কারোই ভুল দেখেন না মুশতাক

বিতর্কিত সেই রান আউটে মিরাজ-সালমান কারোই ভুল দেখেন না মুশতাক