• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ফাইনালের আগে ভারত-পাকিস্তানের ২ তারকাকে আইসিসির শাস্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮
অ+
অ-
ফাইনালের আগে ভারত-পাকিস্তানের ২ তারকাকে আইসিসির শাস্তি

এশিয়া কাপের ১৭তম আসরের আর মাত্র একটি ম্যাচ বাকি। গ্রুপপর্ব ও সুপার ফোরের পর আসন্ন মহারণী ম্যাচেও খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ৪১ বছরের ইতিহাসে এই প্রথম তারা এশিয়া কাপের ফাইনাল খেলতে যাচ্ছে। এই আসরের আগের দুই ম্যাচে তাদের মাঝে খেলার চেয়ে বাইরের বিষয়েই বিতর্ক ও আলোচনা হয়েছে বেশি। বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে দুই দলেরই একজন করে শাস্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল দুই দেশের ক্রিকেট বোর্ড (বিসিসিআই ও পিসিবি)। যা নিয়ে গতকাল (শুক্রবার) দুবাইয়ে শুনানি হয়েছে। যেখানে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ করে জরিমানা করেছেন আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। অভিযুক্ত আরেক পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান অবশ্য কোনো শাস্তি পাননি। তবে সতর্ক করা হয়েছে তাকে।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ঝোড়ো ফিফটি করে ‘গানশট’ উদযাপন করেছিলেন সাহিবজাদা ফারহান। তার উদযাপনের ধরন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিসিসিআই এ নিয়ে অভিযোগ করে আইসিসির কাছে। পরে ফারহান দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক বার্তা দেননি। তার উদযাপনের ধরন ক্রিকেটীয় রীতির মধ্যেই পড়ে। তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এ ছাড়া অতীতে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিও ‘গানশট’ উদযাপন করেছেন বলে নিজের ব্যাখ্যায় উল্লেখ করেন ফারহান। তার এমন উত্তরে আইসিসি বেকায়দায় পড়েছে বলে মনে করা হচ্ছে।

dhakapost

রউফ-ফারহান দুজনের নামেই বিসিসিআই অভিযোগ দিয়েছিল। সুপার ফোরের একই ম্যাচে রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশে আঙুল দিয়ে ‘৬–০’ সংকেত দেখান এবং বিমান ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেন। যা নেটিজেনরা ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ বলে দাবি করেন। এর আগে ভারত-পাকিস্তান গ্রুপপর্বের ম্যাচে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল। সেই জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করার কথা সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক সূর্যকুমার। যা ‘রাজনৈতিক বার্তা’ উল্লেখ করে আইসিসির কাছে অভিযোগ দেয় পিসিবি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফাইনালের আগে ভারতীয় শিবিরে জোড়া চোটের শঙ্কা
‘গানশট’ উদযাপনের ব্যাখ্যায় ফারহানের বুদ্ধিদীপ্ত উত্তর, বেকায়দায় আইসিসি
পাকিস্তানের দুই তারকার বিরুদ্ধে আইসিসিতে ভারতের নালিশ

তিন ক্রিকেটারের বিরুদ্ধে শুনানি নিয়ে ইএসপিএন ক্রিকইনফো বলছে, সাধারণত অভিযুক্ত ক্রিকেটাররা দোষ স্বীকার করলে শুনানি ছাড়াই শাস্তি ঘোষণা করা হয়। তবে সেরকম কিছু না হওয়ায় দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয় গতকাল। যেখানে তিন ক্রিকেটার নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে সূর্যকুমার ও রউফের বক্তব্যকে যে আইসিসি সন্তোষজনক মনে করেনি। তারই ফল হিসেবে এসেছে জরিমানার শাস্তি। সূর্যকুমারকে দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করেছে বিসিসিআই।

India captain Suryakumar Yadav won the toss and elected to bowl, India vs Pakistan, Super Fours, Asia Cup, Dubai, September 21, 2025

প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের লড়াইয়ে প্রথম বিতর্ক ওঠে সূর্যকুমারদের ‘নো হ্যান্ডশ্যাক’ নীতিতে চলার কারণে। যাতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা ছিল দাবি করে পাকিস্তান তাকে প্রত্যাহারের আবেদন জানায়। তবে আইসিসি তাকে বহাল রেখেই এশিয়া কাপের বাকি ম্যাচগুলো চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। এর মাঝে একই দাবিতে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দেয়, শেষমেষ তাদের দাবি– ক্ষমা চেয়েছেন পাইক্রফট। এরপরই ফের মাঠে নামে সালমান আগার দল। এসব বিতর্কের মাঝেই রোববার ফাইনালে নামছে ভারত-পাকিস্তান।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটপাকিস্তান ক্রিকেটএশিয়া কাপ ক্রিকেটআইসিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!