• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৭:১৯
অ+
অ-
‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

ক্রিকেটের তিন সংস্করণের সবশেষ তিনটি সিরিজের একটিতেও বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান। ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও জিততে পারেনি তারা। আর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলের এমন অবস্থা মেনে নিতে পারছেন না সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। সিরিজ হারের পর নিজের করা এক ভিডিওতে বলেন, ‘বাংলাদেশ যখন পাকিস্তানে এসে আমাদের টেস্টে হারিয়ে দিল, তখনও তারা খুব ভালোবাসা দেখিয়ে, ‘ভালোবাসি’ বলে খেলাটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে জয় নিয়ে চলে গেছে। এবারও বাংলাদেশে গিয়ে একই অবস্থা হলো। তারা আবারও ভালোবাসা দেখিয়ে আমাদের হারিয়ে দিল। আর আমরা বসে বসে অজুহাত দিচ্ছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় বড় সংস্কারের কথা বলা হয়েছিল। নিয়োগ দেওয়া হয়েছিল ৫ জন মেন্টর। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি শেহজাদের। ‘বড় হইচই হলো, মেন্টর আনা হলো, তিন স্তরের কাঠামো হলো। কিন্তু তাকে লাভটা হলো কী? শুধু সময়টাই কেটে গেল। একটি করুণ বিশ্বকাপ অভিযানের পরও কোনো বাস্তব পরিবর্তন দেখা গেল না।’

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানের দল নির্বাচনকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে শেহজাদ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হওয়ার আগেই তরুণদের ওপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। দলের ভেতরে যখন সিনিয়র খেলোয়াড়রাই ভুল সিদ্ধান্ত নেয়, তখন তরুণরা কী করবে? গাজি ঘুরি তো নিজে এসে বলেনি আমাকে দলে নিন। সে বেচারা তো এখনও প্রস্তুতই নয়। আপনারা নিজেদের শক্তির জায়গা ব্যবহার না করে বাচ্চাদের ওপর দায় চাপিয়ে দিচ্ছেন।’

বিজ্ঞাপন

দল নির্বাচনে পিসিবির ভেতরে এখনও পক্ষপাতিত্ব চলছে বলে দাবি তুলেছেন এই সাবেক ওপেনার। রোহেল নাজিরের মতো যোগ্য খেলোয়াড়কে বাদ দিয়ে কেন হাসিবউল্লাহদের মতো তরুণদের দ্রুত এক্সপোজ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

‘আল্লাহর দোহাই লাগে... আপনারা আসলে কী করছেন? নিজের লোককে দলে ঢুকিয়ে দেওয়ার মানসিকতা থেকে এবার বেরিয়ে আসুন।’

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু