• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা
ওয়ানডে সিরিজ

বিশ্বকাপে চোখ রেখে আফগানিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৫, ১২:৫২
অ+
অ-
বিশ্বকাপে চোখ রেখে আফগানিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

১৮টি টি-টোয়েন্টি ম্যাচের পর ওয়ানডে খেলতে নামছে মেহেদী মিরাজ-নাজমুল শান্তরা। সর্বশেষ ৮ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ফরম্যাটটিতে খেলেছিল বাংলাদেশ। এরপর তিন ম্যাচের চারটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ মিলিয়ে টাইগারদের পরবর্তী ১৮ ম্যাচ সংক্ষিপ্ত সংস্করণের ছিল। আজ (বুধবার) থেকে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

এই সিরিজের প্রতিটি ম্যাচের আগে বাংলাদেশকে মাথায় রাখতে হবে র‍্যাঙ্কিংও। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে রয়েছে টাইগাররা। আর আফগানিস্তানের অবস্থান সপ্তম। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি ‍উঠবে র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। ফলে বাংলাদেশের জন্য ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করা বেশ জরুরি। প্রথম ওয়ানডেতে নামার আগে দুই দলের সংবাদ সম্মেলনেই এসেছে সেই প্রসঙ্গ।

বাংলাদেশের অধিনায়ক মিরাজ বলেছেন, ‘ওয়ানডে ম্যাচগুলো যেভাবে খেলেছি, অনেক লম্বা গ্যাপ দিয়ে, ব্যাক টু ব্যাক খুব কমই খেলেছি। এজন্য এই সমস্যাটা হয়েছে। অনেকদিন গ্যাপ করে খেলেছি। ব্যাক টু ব্যাক থাকলে খেলার মধ্যে থেকে ভালো করা যায়। কাজটা কঠিন, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। ওয়ানডে প্লেয়াররা দেশ থেকে প্র্যাকটিস করে এসেছি। আমরা সবাই জানি এই সিরিজ কতটা গুরুত্বপূর্ণ। (বিশ্বকাপে) কোয়ালিফাই করাটা অনেক জরুরি, সেরা ৮ দল (সরাসরি) যাবে বিশ্বকাপে।’

dhakapost

মিরাজ আরও বলেছেন, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই জরুরি। এই সিরিজ আরও বেশি জরুরি। ওয়ানডেতে অনেকদিন গ্যাপ দিয়ে খেলার কারণে হয়তো সংগ্রাম করছি। ব্যাটাররা প্ল্যান করছি কীভাবে ৫০ ওভার খেলতে হবে। মিডল ওভারে মিডল অর্ডার, টপ অর্ডার ব্যাটাররা কীভাবে ইনিংস বিল্ডআপ করতে হবে সেসব নিয়ে কাজ করছি। এই সিরিজটা দিয়েই হয়তো আমরা কামব্যাক করার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাকের নয়, ওয়ানডে সিরিজে সোহানেই ভরসা মিরাজের
‘এশিয়ার দ্বিতীয় সেরা দল’ প্রসঙ্গে যা বললেন আফগান কোচ
বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত, কাঠগড়ায় ভারতীয় আম্পায়ার

এ ছাড়া কোনো নির্দিষ্ট ক্রিকেটার-নির্ভর নয়, দলগতভাবে সাফল্য চান মিরাজ। তিনি বলেন, ‘১-২ জনের ওপর নির্ভর করে সিরিজ জিততে পারব না। ওভারঅল সবাইকে পারফর্ম করতে হবে। এটা দলগত খেলা। ১১ জন যারা খেলবে, সবাই যেন ভালো পারফর্ম করে। কিছু নতুন প্লেয়ার আছে, যেমন সাইফ হাসান। সে যেভাবে এশিয়া কাপে খেলেছে, এরপর আফগানিস্তান সিরিজ, এটা অবশ্যই ওর জন্য ব্লেসিং যে ওয়ানডে দলে জায়গা পেয়েছে। আরও কিছু প্লেয়ার মরিয়া হয়ে আছে রান করার জন্য। করলে দলের জন্য ভালো হবে, তাদের জন্যও ভালো হবে।’

প্রসঙ্গত, আবুধাবির জায়েদ স্টেডিয়ামে হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তিন ওয়ানডে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচগুলো শুরু হবে। এখন পর্যন্ত ১৯টি ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়ে বাংলাদেশের জয় ১১ এবং বাকি ৮টিতে আফগানরা জিতেছে। নিরপেক্ষ ভেন্যুতেও এগিয়ে টাইগাররা। তাদের ৬ জয়ের বিপরীতে ৩টিতে জিতেছে রশিদ-নবিরা।

বিজ্ঞাপন

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআফগানিস্তান ক্রিকেটবাংলাদেশ আফগানিস্তান সিরিজওয়ানডে ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন