• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

দল হোয়াইটওয়াশ হলেও উন্নতি তানভির-সাকিবের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৭:২৭
অ+
অ-
দল হোয়াইটওয়াশ হলেও উন্নতি তানভির-সাকিবের

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই সিরিজে দল হিসেবে ভালো করতে না পারলেও ব্যাক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তানজিম সাকিব ও তানভির ইসলাম। তাদের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।

বিজ্ঞাপন

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন সাকিব ও তানভির। ২৪ ধাপ ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন সাকিব। ২৭ ধাপ এগিয়ে ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭তম অবস্থানে আছেন তানভির। এ ছাড়া ৪ ধাপ এগিয়েছেন মেহেদি মিরাজ। তার অবস্থান এখন ২৪তম।

বোলারদের মধ্যে অবনতি হয়েছে দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের। ১১ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন তানসিক। সমান ১১ ধাপ পিছিয়েছেন মুস্তাফিজুর রহমানও। ৪৬৮ রেটিং নিয়ে তার অবস্থান এখন ৫৬তম।

এদিকে বাংলাদেশ সিরিজে বল হাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছেন রশিদ খান। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতে পাঁচটিসহ মোট ১১ উইকেট নেন রাশিদ। দুর্দান্ত পারফরম্যান্সে ৫ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন এই লেগি।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে বাংলাদেশ কোনো ম্যাচেই ভালো করতে পারেনি। তবে ব্যাক্তিগত পারফরম্যান্সে এগিয়েছেন তাওহিদ হৃদয়। ৭ ধাপ এগিয়ে এই মিডল অর্ডার ব্যাটার আছেন ৪২ নম্বরে। প্রথম ম্যাচে ৬০ রান করা মিরাজের উন্নতি পাঁচ ধাপ, আছেন ৬৫তম স্থানে।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তানজিম হাসান সাকিববাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি : ৪০ দিন ট্রমায় ছিলেন তামিম

ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি : ৪০ দিন ট্রমায় ছিলেন তামিম

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ