• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি : ৪০ দিন ট্রমায় ছিলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ১৫:১৭
অ+
অ-
ক্রাইস্টচার্চ হামলার স্মৃতি : ৪০ দিন ট্রমায় ছিলেন তামিম
ছবি-সংগৃহীত

২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। সে সময় পাশেই ছিলেন সফরকারী ক্রিকেটাররা। সেই ঘটনার বর্ণনা দিলেন তামিম ইকবাল।

বিজ্ঞাপন

এক পডকাস্টে তামিম বলেন, 'হোটেলে গিয়ে সবাই রিয়াদ ভাইয়ের রুমে ঢুকলাম, সেখান থেকে ভিডিও দেখছিলাম। সবাই কান্নাকাটি করে ৩-৪ জন করে এক রুমে ছিলাম। পরের ৪০ দিন আমার ট্রমা ছিল। এর থেকে বের হতে কিন্তু আমাদের অনেক দিন লেগেছে।'

'আমরা সবাই পাঞ্জাবি, টুপি পরা। সে (আততায়ী) তো খুঁজতেছে মুসলিম। সে তো আগের দুই জুম্মায় এসে দেখে গেছে সময় ভুল করে এসেছে, ১০ মিনিট পরে আসলে র'ক্তের বন্যায় ভেসে যেত।'

তামিম আরও বলেন, 'কাছাকাছি যাওয়ার পর দেখলাম ২ জন পরে আছে। পরে দেখি আরও ৪-৫ জন পরে আছে। পরে একজন মহিলা আমাদের গাড়ি ব্লক করে কান্নাকাটি করছে। সাইডে দেখতেছি লা'শ পড়ে আছে সব। এখন আমরা তো বুঝতেছি না কী হয়েছে। মানুষ থেকে শুনেছি হা'মলা হয়েছে এবং ওরা (যারা হা'মলা করেছে) এখনও ভিতরে। কিছু বুঝতেছি না। এরপর হলিউড স্টাইলে পুলিশ আসলো।'

বিজ্ঞাপন

বাস ড্রাইভারের দেরি হওয়ায় ঘটনাক্রমে রক্ষা পান তামিমরা। বলছিলেন, 'আমরা বাসে বসে আছি। নিউজিল্যান্ডের বাস ড্রাইভার সিগারেট খাচ্ছিল। আমাদের মত না কিন্তু, আমাদেরগুলা কী করত? দেখত যে আসছে, ফালায়ে দিয়ে চলে যাইত। সে পুরো সিগারেটটা খাবে। সময় নিয়ে সিগারেট খেয়েছে। সেখানে কিছু মিনিট দেরি হয়। এভাবে দেরি হয়েছে। এভাবে করে আমরা বেঁচে গেছি। আমরা সময়মতো চলে গেলে আমরা কেউ বাঁচতাম না, প্রথম গুলিটা আমি খাইতাম।'

এসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তামিম ইকবালবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মিরাজের পর তাসকিন-রানার আঘাত

মিরাজের পর তাসকিন-রানার আঘাত

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ