• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৯
অ+
অ-
বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা জানিয়েছিলেন। এরই মাঝে গতকাল (সোমবার) বিসিবির সভায় ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এখন এলেও, কেন্দ্রীয় চুক্তির চার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের এই ইনক্রিমেন্ট কার্যকর হবে গত জুলাই থেকে। 

বিজ্ঞাপন

নতুন বেতন কাঠামোতে নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা। ১৫ নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। নতুন বেতন কাঠামো কার্যকর হবে চলতি বছরের জুলাই মাস থেকে। আগামী বছরের জুন পর্যন্ত এই কাঠামো চালু থাকবে।

এর আগে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা করে, যা ৪০ হাজার বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার টাকায়।

আরও পড়ুন
বিশ্বকাপ জিতে রেকর্ড প্রাইজমানি পেল ভারত, বাকিদের পকেটে কত ঢুকল
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে জ্যোতি-মারুফারা
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ

বিজ্ঞাপন

‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতো ৩০ হাজার টাকা–ই রাখা হয়েছে। চুক্তিতে থাকা ১৫ ক্রিকেটারের বাইরে থেকে কেউ জাতীয় দলে এলে তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। এ ছাড়া জাতীয় দলের অধিনায়ক ৩০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক মাসে বাড়তি পাবেন ২০ হাজার টাকা।

নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার– নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন– ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে ক্রিকেটার একজনই– স্বর্ণা আক্তার।

বিজ্ঞাপন

‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে– সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশিকে।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নারী ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ  : মাহমুদউল্লাহ

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

‘তামিম এসে জানাল, পরের দুই সিরিজে আমাকে বিশ্রাম দেবে’

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন

১ রানের সেই হার বদলে দিয়েছিল মাহমুদউল্লাহর জীবন