• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

৩৭ রানে ৮ উইকেট নিয়ে প্রথমবার প্রোটিয়াদের সিরিজে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৫, ২১:২৮
অ+
অ-
৩৭ রানে ৮ উইকেট নিয়ে প্রথমবার প্রোটিয়াদের সিরিজে হারাল পাকিস্তান

কুইন্টন ডি কক ব্যাট হাতে আরেকবার আলো ছড়ালেন। কিন্তু পাকিস্তানের তিন স্পিনার তাকে ছাপিয়ে গেলেন। বিশেষ করে আবরার আহমেদের ঘূর্ণি জাদুতে দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দাঁড়াতে পারেনি। 

বিজ্ঞাপন

৩৮তম ওভারে ১৪৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অথচ ওপেনিং জুটিতে ৭২ রান তুলেছিল তারা। আবরারের সঙ্গে সালমান আগা ও মোহাম্মদ নওয়াজের স্পিনে ৩৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ধস দেখে সফরকারীরা। ফয়সালাবাদের নিচু উইকেটে ১৪৩ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে ১৪৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। ঘরের মাঠে প্রথমবার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ ট্রফি তারা হাতে নিয়েছে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।

লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ডি ককের ওপেনিং জুটি ছিল দৃঢ়। ১৫তম ওভারে তাদের বিচ্ছিন্ন করেন সালমান। ৩৯ রান করেন প্রিটোরিয়াস। দলীয় ১০৬ রানে ডি কক ইনিংস সর্বোচ্চ ৫৩ রানে নওয়াজের শিকার হন। আর কেউ দাঁড়াতে পারেননি। এরপর সর্বোচ্চ ১৬ রান আসে ম্যাথু ব্রিজকে ও একাবায়োমজি পিটারের ব্যাটে।

আবরার ১০ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। দুটি করে পান নওয়াজ, সালমান ও শাহীন শাহ আফ্রিদি।

বিজ্ঞাপন

পাকিস্তানের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। ইনিংসের দ্বিতীয় বলে ফখর জামান ডাক মারেন নান্দ্রে বার্গারের বলে বোল্ড হয়ে। এরপর সাইম আইয়ুবের সাবলীল ব্যাটিংয়ে জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের। 

লক্ষ্য থেকে ১৪ রান দূরে থাকতে সাইম আউট হন ইনিংস সেরা ৭৭ রান করে। তার ৭০ বলের ইনিংসে ছিল ১১ চার ও ১ ছয়। বাবর আজম করেন ২৭ রান। ৩২ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান সালমানকে (৫*) নিয়ে দলকে জয়ের বন্দরে নেন। 

২৬তম ওভারের প্রথম বলে ৩ উইকেটে ১৪৪ রান করে পাকিস্তান।

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তান ক্রিকেটদক্ষিণ আফ্রিকা ক্রিকেটওয়ানডে ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন