• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরি, সিরিজ হারল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ০৮:১৬
অ+
অ-
৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরি, সিরিজ হারল শ্রীলঙ্কা

৮০৭ দিন এবং ৮৩ ইনিংসের সেঞ্চুরিখরা কাটিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। কাকতালীয়ভাবে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও মাঝে ৮৩ ইনিংস সেঞ্চুরি পাননি। দুজনের জন্যই ৮৪তম (ইনিংস) সংখ্যাটা সম্ভবত সৌভাগ্য ও প্রাণ খুলে শ্বাস নেওয়ার! বাবরের সেঞ্চুরি পাওয়ার দিনে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডিতে এই ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল। মূলত ইসলামাবাদে ভয়াবহ বোমা হামলার পর বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটার নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরতে চেয়েছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও নিরাপত্তা কর্মকর্তাদের আশ্বাস–অনুরোধের পর লঙ্কান ক্রিকেট বোর্ড খেলা চালিয়ে নেওয়ার কথা জানায়। এরপর গতকাল (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে চারিথ আসালাঙ্কার দল ৮ উইকেটে ২৮৮ রান তোলে। যা ১০ বল ও ৮ উইকেট হাতে রেখে পেরিয়েছে পাকিস্তান।

Janith Liyanage played a crucial knock for Sri Lanka, Pakistan vs Sri Lanka, 2nd ODI, Rawalpindi, November 14, 2025

প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা ভালো শুরুর পর ৫১ রানে প্রথম উইকেট হারায়। ২৪ রান করে রানআউট হয়েছেন ওপেনার পাথুম নিশাঙ্কা, অপর ওপেনার কামিল মিশারাও (২৭) দ্রুতই ফিরেছেন। অভিজ্ঞ কুশল মেন্ডিস (২০) ও অধিনায়ক আসালাঙ্কাও (৬) ক্রিজে থিতু হতে পারেননি। ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। সাদিরা সামারাবিক্রমা ও জানিথ লিয়ানাগে মিলে ৬১ রানে জুটি গড়েন। সামারাবিক্রমার (৪২) বিদায়ে সেই জুটি ভাঙে।

এরপর লিয়ানাগেকে সঙ্গে নিয়ে কামিন্দু মেন্ডিস ৭৩ রানের জুটি গড়লে বড় পুঁজির ভিত পেয়ে যায় লঙ্কানরা। তবে দুর্ভাগ্যজনকভাবে সাদিরার মতো কামিন্দুও (৪৪) হাফসেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন। এ ছাড়া লিয়ানাগে ৫৪ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৭ রানের ক্যামিও ইনিংস খেললে ৫০ ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৮৮ রান। এদিন অসুস্থতার কারণে পাকিস্তান নিয়মিত অধিনায়ক শাহিন আফ্রিদিকে পায়নি। তাদের পক্ষে আবরার আহমেদ ও হারিস রউফ ৩টি করে উইকেট শিকার করেছেন।

বিজ্ঞাপন

Haris Rauf delivered crucial blows in the late overs, Pakistan vs Sri Lanka, 2nd ODI, Rawalpindi, November 14, 2025

লক্ষ্য তাড়ায় নেমে ঝোড়ো শুরু পায় পাকিস্তান। ৩৩ রানে সাইম আইয়ুব ফিরলে স্বাগতিকদের ৭৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে। আরেক ওপেনার ফখর জামান বাবর আজমকে সঙ্গে নিয়ে গড়েন ১০০ রানের জুটি। ৯৩ বলে ৮ চার ও এক ছক্কায় ৭৮ রান করেছেন ফখর। তার বিদায়ের পর বাকিটা পথ সামলেছেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে। ১১২ রানের অপরাজিত জুটিতে তারা এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছেন। লঙ্কানদের দুটি উইকেটই পেয়েছেন দুষ্মন্ত চামিরা।

বহুল প্রতীক্ষার সেঞ্চুরির পাওয়া বাবর ১১৯ বলে ১০২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮টি চারের সাহায্যে। রিজওয়ান ৫ চার ও এক ছক্কায় ৫৪ বলে ৫১ রান করেছেন। ওয়ানডেতে ৩৩ ইনিংস (সবমিলিয়ে ৮৩) পর বাবর ম্যাজিক ফিগারের দেখা পেলেন। ২০২৩ সালের ওয়ানডে এশিয়া কাপের পর এমন ইনিংস খেলে যৌথভাবে পাকিস্তানের কিংবদন্তি সাঈদ আনোয়ারের সমান সর্বোচ্চ ২০তম সেঞ্চুরি করলেন বাবর। এ ছাড়া ফরম্যাটটিতে দেশের মাটিতে সর্বোচ্চ ৮ম সেঞ্চুরি পেলেন, দ্বিতীয় সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি মোহাম্মদ ইউসুফের।

Fakhar Zaman celebrates his half-century, Pakistan vs Sri Lanka, 2nd ODI, Rawalpindi, November 14, 2025

দ্রুততম ২০টি ওয়ানডে সেঞ্চুরি পাওয়ার দিক থেকে বাবর তিন নম্বরে আছেন। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলা ২০তম ওয়ানডে শতক পেতে লেগেছিল ১০৮ ইনিংস। দুইয়ে থাকা কোহলি ১৩৩ এবং বাবর ১৩৬তম ইনিংসে একই কীর্তি গড়লেন। 

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মোহাম্মাদ বাবর আজমপাকিস্তান ক্রিকেটশ্রীলঙ্কান ক্রিকেটওয়ানডে ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?