• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ঢাকা ক্যাপিটালসের সঙ্গে শাকিব খান কি থাকছেন? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৮
অ+
অ-
ঢাকা ক্যাপিটালসের সঙ্গে শাকিব খান কি থাকছেন? যা জানা গেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে নতুন মালিকানায় বিপিএলে নাম লেখায় ঢাকা ক্যাপিটালস। দলটির সঙ্গে যুক্ত হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মাঠে দল তেমন সাফল্য না পেলেও গ্যালারিতে তার উপস্থিতি ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছিল। শাকিব খানের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পায় ঢাকা।

বিজ্ঞাপন

সর্বশেষ বিপিএলের যে দুটি দল এবার টিকে গেছে তার একটি ঢাকা ক্যাপিটালস। তবে নতুন মৌসুম শুরুর আগেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ঢাকার মালিকানায় আর থাকছেন না শাকিব খান। গতকালকের বিপিএলের নিলামেও শাকিবকে দেখা যায়নি। যদিও এর আগের আসরের ড্রাফটে তিনি উপস্থিত ছিলেন। 

জানা গেছে, আগের আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিল রিমার্ক হারল্যান। এবার মালিকানায় এসেছে চ্যাম্পিয়ন স্পোর্টস। তবে মালিকানা বদলালেও শাকিবের ২০ শতাংশ শেয়ার রয়েছে দলটিতে। এমনটাই জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির সূত্র। এমনকি বিপিএলে আগামী দিনেও মাঠে দেখা যেতে পারে তাকে। 

আরও পড়ুন
বিপিএলের নিলাম শেষে ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
BPL : নিলামে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

বিজ্ঞাপন

এর আগে গত আসরের ব্যর্থতার পরও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন শাকিব। ঢাকা ক্যাপিটালসের সূচনাটা প্রত্যাশা ছুঁতে না পারলেও আগামীতে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখেন বলে জানিয়েছিলেন। তিনি বলছিলেন, ঢাকা ক্যাপিটালসের খেলোয়ার, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।

বিপিএল ২০২৬ আসরের জন্য ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড

তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরি।

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা ক্যাপিটালসশাকিব খানবিপিএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল