• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ফুটবলের মাধ্যমে কূটনীতি, চীনের কাছে ৩ প্রত্যাশা বাফুফের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৯
অ+
অ-
ফুটবলের মাধ্যমে কূটনীতি, চীনের কাছে ৩ প্রত্যাশা বাফুফের

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষ্যে ঢাকাস্থ চীন দূতাবাস নানা আয়োজন করছে। এরই অংশ হিসেবে আজ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল একাডেমী এবং চাইনিজ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল উইনাইটেড দল একটি প্রীতি ম্যাচ খেলেছে। 

বিজ্ঞাপন

শাহেদ আক্তার রিপা ও প্রীতি ছাড়া বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের আর কোনো ফুটবলার এই ম্যাচে ছিলেন না। বন্ধুত্বের ম্যাচে বাংলাদেশ ০-৩ গোলে হেরেছে। ফলাফল ছাপিয়ে বন্ধুত্ব ও কূটনীতিই ছিল আজকের খেলার মূল উপজীব্য। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘চীন ও বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এক সঙ্গে কাজ করবে। ক্রিকেটে বাংলাদেশ চীনকে এবং ফুটবল, উশুতে চীন বাংলাদেশকে সহায়তা করতে পারে। দুই দেশের মধ্যকার ক্রীড়া বিনিময় অব্যাহত থাকবে।’

পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি এই ম্যাচকে কূটনীতির অংশ হিসেবে উল্লেখ করে বলেন, ‘ফুটবল একটা ডিপ্লোমেসি, ফুটবল একটা বন্ধুত্বের জায়গা। সেটা বাফুফে আজ প্রমাণ করেছে। দুই দেশের মানুষ ও বন্ধুত্ব এগিয়ে নিতে আজ একটি ম্যাচ আয়োজন হয়েছে।’

চীন বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ করছে। বাফুফেও চীনের সঙ্গে ফুটবলে উন্নয়নে অংশীদারিত্ব সৃষ্টি করতে চায়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইতোমধ্যে আলোচনা শুরুও করেছেন, ‘চীনের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। স্টেডিয়াম অবকাঠামো,ফিজিও সেন্টার বা ট্রমা সেন্টার যেখানে ফুটবলার ইনজুরি বা আঘাত পেলে ভালো পুর্নবাসন হয়। পাশাপাশি ইয়ুথ ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ। যা রাষ্ট্রদূত মহোদয়ও বলেছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি সামনে তিনটি বিষয়ে একটি পরিপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারব। চাইনিজ ফুটবল ফেডারেশন, চাইনিজ এম্বাসি ও চাইনিজ ডেভলপমেন্ট অথরিটির সঙ্গে আলোচনা করে বাফুফে একটি উন্নয়নমূলক কাজ করবে। আমরা তাদের কাছ থেকে এই সহায়তা যেমন প্রত্যাশা করি তেমনি তাদের জন্য এ রকম ম্যাচ আয়োজন করে ইয়ুথ ফুটবলারদের এক্সপোজার দেয়ার ব্যবস্থা করতে পারব।’

বাংলাদেশ আজ চীনের বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে তিন গোলে হেরেছে। কয়েক মাস পর এশিয়া কাপে চীনকে মোকাবেলা করতে হবে। চীন এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন। এ নিয়ে বিচলিত নন বাফুফে সভাপতি, ‘নির্মম বাস্তবতা হচ্ছে এশিয়া কাপে চীন আমাদের গ্রুপেই পড়েছে। আমরা মনোবল হারাচ্ছি না। এই সপ্তাহ থেকে মিশন অস্ট্রেলিয়া প্র্যাকটিস শুরু হচ্ছে। আমাদের অ-২০ দল এশিয়া কাপে কোয়ালিফাই করেছে। সামনে অ-১৭ দল জর্ডানে এশিয়া কাপে যাবে। আশা করি তারাও ভালো কিছু করবে।’

এজেড/এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ফুটবলফুটবলবাংলাদেশ ফুটবল ফেডারেশনতাবিথ আউয়াল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এখনও শেষ হয়নি ইরানের বিশ্বকাপ খেলার আশা!

এখনও শেষ হয়নি ইরানের বিশ্বকাপ খেলার আশা!

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার