• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

হামজার তিন আর সামিতের এক সেশন নিয়ে যা বললেন ক্যাবরেরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৫, ২২:৩৬
অ+
অ-
হামজার তিন আর সামিতের এক সেশন নিয়ে যা বললেন ক্যাবরেরা

৯ অক্টোবর বাংলাদেশ-হংকং ম্যাচ। সেই ম্যাচ খেলতে আগামীকাল সকাল এগারোটায় ঢাকায় পৌঁছানোর কথা ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরির। কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম আসবেন পরশু রাতে। হংকং ম্যাচের আগে হামজা তিন দিন আর সামিত জামালদের সঙ্গে এক দিন অনুশীলনের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

আজ বিকেলে গণমাধ্যমের সামনে এসেছিলেন বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কানাডা থেকে ঢাকায় এসে মাত্র এক সেশন পাবেন সামিত। এটা তার জন্য খানিকটা কঠিনই মনে করছেন কোচ, 'সামিতের ক্ষেত্রে বিষয়টা একটু কঠিন। সে পরশু রাতে আসবে, শুধু ম্যাচের আগের দিনই অনুশীলন করতে পারবে। তাই তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।' হামজা অবশ্য দলের সঙ্গে মানিয়ে নিতে তিন সেশন পাচ্ছেন, 'হামজা কাল সকালেই আসছে, সব ঠিক থাকলে তিনটি অনুশীলন সেশন করবে আমাদের সঙ্গে।'

হামজা মিডফিল্ডে ডিফেন্সিভ ও অফেন্সিভ দুই ভূমিকাতেই খেলতে পারেন। হংকং ম্যাচে হামজার ভূমিকা নিয়ে ক্যাবরেরা বলেন, 'সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তেও ভালো কিছু সুযোগ ছিল। তাই আমি মনে করি, সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যেমন কাজ করেছে, আক্রমণাত্মক ভূমিকাতেও সমানভাবে সফল হয়েছে। ডিফেন্সিভ ও অফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এই মিশ্র ভূমিকায় স্বচ্ছন্দ্যে খেলতে পরেছে বলে আমার মনে হয়।'

হামজা-সামিতের অপেক্ষায় রয়েছেন জামাল-রাকিবরাও। আজ রাকিব তাদের সম্পর্কে বলেছেন, 'আমাদের যেমন ভিডিও সেশন ক্লাস হচ্ছে, মাঠে তেমনভাবে অনুশীলন হচ্ছে। সামনে হামজা ও সামিত আসছে। ওরা এলে দলগতভাবে অনুশীলন করতে পারব। তখন আরও ভালো কিছু হবে।'

বিজ্ঞাপন

ঋতুপর্ণারা এশিয়া কাপে খেলছেন। জামাল-হামজারা এশিয়ান কাপ বাছাইয়ে। হংকং ম্যাচে হারলে এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্ন অনেকটাই শেষ হবে। সেই স্বপ্ন বজায় রাখতে হংকং ম্যাচে তিন পয়েন্টের প্রত্যাশা প্রত্যেক ফুটবলারের। এ প্রসঙ্গে কোচ বলেন, 'আমরা সবার কাছেই বড় পারফরম্যান্স প্রত্যাশা করি। এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। নিজেদের মাঠে খেলে তিন পয়েন্ট পাওয়ার, আবার মূলপর্বে খেলার দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার।  যারা এখন দলে আছে, তাদের সবার কাছে এটাই মূল লক্ষ্য, তেমনি হামজা ও সামিতের জন্যও।'

হংকং র‍্যাংনকিংয়ে এগিয়ে। আবার তাদের দলীয় শক্তিও বাংলাদেশরে চেয়ে বেশি। এরপরও নিজের দল নিয়ে আত্নবিশ্বাসী কোচ, 'আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি। আমরা পুরোপুরি আশাবাদী যে তিন পয়েন্ট নিতে পারব। হংকং খুবই শক্তিশালী দল, শারীরিকভাবে কঠিন প্রতিপক্ষ।  অবশ্যই তাদের বিপক্ষে আমরা ভুগব। তবে আমাদের  সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। একে অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। যদি আমরা একতাবদ্ধ থাকি, আগের মতো পারফর্ম করতে পারি,  আমাদের বিশ্বাস আমরা লক্ষ্য অর্জন করতে পারব।'

এজেড/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ফুটবলবাংলাদেশ ফুটবল ফেডারেশনহামজা চৌধুরীসামিত সোম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

ঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপে বাংলাদেশঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপ খেলে দেশের পথে বাংলাদেশ নারী দল

এশিয়ান কাপ খেলে দেশের পথে বাংলাদেশ নারী দল