• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মিসরের পর বিশ্বকাপে আলজেরিয়া, যে ২০ দলের টিকিট নিশ্চিত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১০:২০
অ+
অ-
মিসরের পর বিশ্বকাপে আলজেরিয়া, যে ২০ দলের টিকিট নিশ্চিত

একদিন আগেই আফ্রিকা মহাদেশ থেকে মিসরের ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিলেন মোহামেদ সালাহ। এবার তার অনুসরণ করে রিয়াদ মাহরেজের আলজেরিয়াও ফিফার এই মেগা টুর্নামেন্টের টিকিট কেটেছে। এখন পর্যন্ত চারটি দেশ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করল আফ্রিকা মহাদেশ থেকে। যেখান থেকে বাছাইপর্ব খেলে বিশ্বকাপে ওঠার সুযোগ আছে আরও ৫ দলের। এ নিয়ে মোট ২০ দেশ টুর্নামেন্টটির টিকিট পেল।

বিজ্ঞাপন

গতকাল (বৃহস্পতিবার) সোমালিয়ার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে আলজেরিয়া।  তাদের পক্ষে মাত্র ৭ মিনিটেই গোলের সূচনা করেন মোহাম্মদ এল আমিন আমৌরা। ১৯ মিনিটে দলের প্রধান তারকা রিয়াদ মাহরেজও স্কোরশিটে নাম তোলেন। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন আমৌরা। বিপরীতে ব্যবধান কমাতে পারেনি সোমালিয়া।

এর মধ্য দিয়ে আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থাকা আলজেরিয়ার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। ১২ বছর পর আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় খেলতে যাচ্ছে রিয়াদ মাহরেজের দল। এর আগে সর্বশেষ ২০১৪ আসরে জার্মানির কাছে শেষ ষোলোতে হেরে বিদায় নিয়েছিল। এখন পর্যন্ত চারবার বিশ্বকাপ খেলেছে আলজেরিয়া। এর আগে বুধবার মিসরকে ৮ বছর পর বিশ্বকাপে তুলেছেন সালাহ।

— FIFA World Cup (@FIFAWorldCup) October 9, 2025

বিজ্ঞাপন

কাসাব্লাংকায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চলের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে সালাহ’র মিসর। লিভারপুলের এই তারকা ম্যাচে জোড়া গোল করেছেন। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা মিসর এরপর খেলেছে ১৯৯০ ও ২০১৮ সালে। মাঝে মিস করেছে ২০২২ কাতার বিশ্বকাপ। অথচ রেকর্ড সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন তারা। মাত্র চতুর্থবার মিসর বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ‘এ’ গ্রুপ থেকে ৯ ম্যাচে মিসরের পয়েন্ট ২৩। বাছাইপর্বে দলটির করা ১৯ গোলের ৯টিই করেছেন সালাহ।

আরও পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করল ফিফা
বিশ্বকাপে জায়গা নিশ্চিতের কঠিন পরীক্ষায় জার্মানি
বিশ্বকাপে না ওঠায় বরখাস্ত দুই দেশের কোচ

মিসর ১৯ এবং আলজেরিয়া ২০তম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ২০২৬ আসরে রেকর্ড ৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক হিসেবে তারা বাছাই ছাড়াই টুর্নামেন্টে অংশ নেবে। এর বাইরে বাছাই খেলে আসবে ৪৩ দল। বাকি দুই দল উঠবে ছয় দলের ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকে। প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ আগামী মার্চে এই প্লে-অফ খেলবে। অবশ্য তার আগেই ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল

কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক) (বাছাই খেলে আরও ৩ দল উঠবে)

কনমেবল (দক্ষিণ আমেরিকা)
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে

এএফসি (এশিয়া)
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান (বাছাই খেলে আরও ২ দল উঠবে)

সিএএফ (আফ্রিকা)
মরক্কো, তিউনিসিয়া, মিসর ও আলজেরিয়া (বাছাই খেলে আরও ৫ দল উঠবে)

ওএফসি (ওশেনিয়া)
নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ) বাছাইপর্ব চলছে। সেখান থেকে সরাসরি উঠবে ১৬ দল।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মোহামেদ সালাহবিশ্বকাপ ফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

কোচ ম্যাচ পেছানোর দাবি জানালেও ‘বিশেষ উপায়ে’ মেক্সিকো যাচ্ছে ইরাক

কোচ ম্যাচ পেছানোর দাবি জানালেও ‘বিশেষ উপায়ে’ মেক্সিকো যাচ্ছে ইরাক

যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের