• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

গোল করেও জয় না পাওয়ার আক্ষেপ রাকিবের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫, ২১:২৭
অ+
অ-
গোল করেও জয় না পাওয়ার আক্ষেপ রাকিবের

হংকংয়ের বিপক্ষে আজ সমতাসূচক গোলটি করেছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। তার গোলে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয় না পাওয়ার আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।

বিজ্ঞাপন

রাকিব আজকের ড্রয়ের পর বলেন, 'আল্লাহর অশেষ রহমত গোল করছি। বাংলাদেশের জার্সি পড়াই অনেক গর্বের সেখানে অবশ্যই গোল করা আনন্দের। এটা দলের সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। আমরা অনেক কষ্ট করছি। এর ফল হিসেবে ড্র করতে পারছি। আজ অনেক সুযোগ মিস করছি না হলে জিততেই পারতাম।’ 

রাকিব নিজেই ম্যাচের অন্তিম মুহুর্তে বক্সের মধ্যে ফাকায় বল পেয়েও পোস্টে রাখতে পারেননি। প্রথমার্ধেও হামজার বাড়ানো বাংলাদেশ ফিনিশ করতে পারেনি। রাকিবের গোলের যোগানদাতা ফাহিম ম্যাচে সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন। 

৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল হজম করে হারে। আজ হংকং শেষ বিশ মিনিট দশ জন নিয়ে খেলেছে। বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরি করেও জিততে পারেনি। তাই দুই ম্যাচের ফলাফল নিয়েই আফসোস করেছেন রাকিব, 'প্রথম ম্যাচ (হোম) আমরা ড্র করতে পারতাম। আজকের ম্যাচটি জিততে পারতাম। আজ আমরা ১১ জনই ভালো খেলেছি এবং ভালো খেলা উপহার দিয়েছি যদিও সিলি মিসটেকে গোল কনসিড করেছি।’

বিজ্ঞাপন

No description available.

হংকংয়ে ৪০ হাজারের বেশি দর্শকের সামনে খেলতে হয়েছে বাংলাদেশকে। স্টেডিয়াম ও মাঠের মান দু’টোই উন্নত। যা বাংলাদেশের ফুটবলারদের জন্য বেশ অপরিচিতই। এজন্য ভালো মাঠ দাবি রাকিবের, 'স্টেডিয়ামটি বেশ আলাদা। বেশ প্রতিকূলকতার মধ্যে আমাদের খেলতে হয়। এ রকম মাঠ আমরা ডিজার্ভ করি। মাঠ থাকলে ভালো রেজাল্ট উপহার দিতে পারতাম।’ 

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে চার ম্যাচ খেলেছে। ভারত ও হংকং দুই অ্যাওয়ে ম্যাচে একটি করে পয়েন্ট পেয়েছে। হোম ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হেরেছে। চার ম্যাচই খেলেছেন রাকিব। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, 'ভারতের সঙ্গে ভালো ফুটবল খেলেছি। সিঙ্গাপুরের বিপক্ষে ডমিনেট করলেও হারছি। শেষ দুই ম্যাচে বল পজিশন ও অপরচুনিটি ছিল পুরোপুরি কাজে লাগাতে পারিনি। সামনে আরো ভালো কিছু হবে।'

এজেড/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ফুটবলবাংলাদেশ ফুটবল ফেডারেশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

ঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপে বাংলাদেশঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপ খেলে দেশের পথে বাংলাদেশ নারী দল

এশিয়ান কাপ খেলে দেশের পথে বাংলাদেশ নারী দল