• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

বিমানকর্মীদের ‌‘বিশেষ প্রণোদনা’, ৫ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৪০
অ+
অ-
বিমানকর্মীদের ‌‘বিশেষ প্রণোদনা’, ৫ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব কর্মকর্তা-কর্মচারী ও ক্যাজুয়াল শ্রমিকদের বেতনের সঙ্গে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মূল বেতনের সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ৫%। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের ২৯৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী বিমানের বর্তমান কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী, সকল কর্মকর্তা, কর্মচারী ও ক্যাজুয়াল শ্রমিক মূল বেতনের ওপর এ প্রণোদনা পাবেন। শতাংশের হিসেবে ৫% হলেও বেতন বাড়বে ন্যূনতম ১ হাজার।

সোমবার বোর্ড সভার এ সিদ্ধান্ত নিয়ে অফিসিয়াল আদেশ আকারে নোটিশ দেন বিমানের পরিচালক (প্রশাসন) মো. ছিদ্দিকুর রহমান।

আদেশে ৫% বেতন বৃদ্ধির বিষয়টিকে 'বিশেষ সুবিধা' হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনলাইনে টিকিট কেটে ৩২ চ্যানেলে পেমেন্ট করতে পারবে বিমান যাত্রীরা
বোয়িং বিক্রির প্রস্তাব পিটার হাসের, বাংলাদেশ চায় নিউইয়র্ক ফ্লাইট
স্ত্রীকে পাইলট হিসেবে নিয়োগ, বিমান ক্যাপ্টেনের লাইসেন্স স্থগিত

আদেশে বলা হয়েছে, বিমান, বিএফসিসি, বিপিসির কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাজুয়াল কর্মচারীগণ ১ জুলাই, ২০২৩ তারিখ থেকে প্রাপ্য মূল বেতনের ৫ শতাংশ হারে (১,০০০ টাকার কম নয়) বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীগণ সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের উপর এবং পেনশন গ্রহণকারীগণ ১ জুলাই ২০২৩ তারিখে প্রাপ্য নিট পেনশনের ওপর ৫ শতাংশ হারে (তবে ১,০০০/- (এক হাজার) টাকার কম নয়) এই ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। স্কেলভুক্ত চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে এ সুবিধা প্রতি বছর প্রদান করার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

dhakapost

এতে আরও বলা হয়, বিমানের (বিএফসিসি, বিপিসিসহ) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্ত নৈমিত্তিক ভিত্তিতে যেসব কর্মচারী কর্মরত রয়েছেন তারাও স্ব স্ব মজুরির ৫ (পাঁচ) শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।

বিজ্ঞাপন

২০২৩ সালের সেপ্টেম্বরে একই ধরনের আদেশ জারি করেছিল বিমান। তবে সেই আদেশে প্রণোদনাপ্রাপ্তদের তালিকায় ক্যাজুয়াল কর্মচারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের দাবির মুখে এবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে বিমান। সেপ্টেম্বরে জারি করা আদেশটিও বাতিল করা হয়।

এআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সবেবিচক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

হঠাৎ বেবিচকের লাইসেন্সিং কর্মকর্তা প্রত্যাহার

হঠাৎ বেবিচকের লাইসেন্সিং কর্মকর্তা প্রত্যাহার

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল