• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

মার্চে রোমে ফ্লাইট শুরু করবে বিমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪
অ+
অ-
মার্চে রোমে ফ্লাইট শুরু করবে বিমান

আগামী বছরের মার্চ মাসে ইতালির রোম শহরে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রেনিং সেন্টার এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে ডায়ালগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের একটা অপূর্ণতা যে ইউরোপে আমাদের কোনো রুট নেই। তবে এই অপূর্ণতা আর বেশিদিন থাকবে না। আগামী মার্চের মধ্যে ইতালির রোমে বিমান ফ্লাইট শুরু করবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিমানকর্মীদের ‌‘বিশেষ প্রণোদনা’, ৫ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত

এ বিষয়ে বিমানের পরিচালক (মার্কেটিং) মো. সালাউদ্দিন বলেন, রোম আমাদের অনেক পুরোনো রুট ছিল। এয়ারক্রাফট স্বল্পতার কারণে ২০০৯ সালে আমরা এই রুটে যাতায়াত বন্ধ করেছিলাম। রোমে ফ্লাইট পরিচালনা করার জন্য যা যা করণীয় তাই এরইমধ্যে আমরা করছি। এছাড়াও রুট পরিচালনা করার জন্য যে মার্কেট স্ট্র্যাটেজি করা প্রয়োজন সেটা আমরা করেছি।

ঢাকা থেকে রোম ফ্লাইট সরাসরি নাকি ট্রানজিট হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আপাতত দুটি অপশনকে বিবেচনা করছি। হয়ত আমরা ঢাকা থেকে রোম সরাসরি যাব, নয়তো বা ভায়া কোনো জায়গায় হয়ে যাব। রোমের ফ্লাইট আমরা ড্রিমলাইনার দিয়ে পরিচালনা করব।

বিজ্ঞাপন

ট্রানজিট ফ্লাইট হলে সেটি কোন দেশে হবে জানতে চাইলে তিনি বলেন, স্টপওভারের ক্ষেত্রে আমরা টি দেশকে বিবেচনা করছি। একটি হলো কুয়েত, অন্যটি দুবাই।

এমএসি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সএভিয়েশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ