• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

জুলহাসের প্লেন তৈরির স্বপ্ন পূরণ করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ মার্চ ২০২৫, ১৭:১৫
অ+
অ-
জুলহাসের প্লেন তৈরির স্বপ্ন পূরণ করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার তৈরি উড়োজাহাজ দেশজুড়ে আলোড়ন তুলেছে। এবার তার গবেষণা ও উন্নয়নের কাজে সহযোগিতার হাত বাড়াতে এগিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। জুলহাসকে বিমান তৈরির ব্যয়সহ সব লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে বেসরকারি এ এয়ারলাইন্সটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম বলেন, জুলহাসের গবেষণাকে এগিয়ে নিতে তার উড়োজাহাজ নির্মাণে প্রয়োজনীয় সব আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া, গবেষণা বা প্রশিক্ষণের জন্য যদি তার বিদেশে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও ইউএস-বাংলা তাকে পূর্ণ সহযোগিতা করতে চায়।

বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের উত্তরা কার্যালয়ে আসেন জুলহাস মোল্লা। এসময় তিনি ইউএস-বাংলার প্রস্তাব শোনেন। ইউএস-বাংলার সঙ্গে কীভাবে এক হয়ে কাজ করতে পারেন সে বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন জুলহাস। এরপর সিদ্ধান্ত জানাবেন।

এর আগে, মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকেও জুলহাসের গবেষণাকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সেই জুলহাসের জন্য টাকা পাঠালেন তারেক রহমান
চার বছর চেষ্টার পর আকাশে উড়লো জুলহাসের বিমান

জুলহাসের এই সফলতা দেশের তরুণ উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন অপেক্ষা তার গবেষণা আরও বড় পরিসরে বিস্তৃত হওয়ার।

জুলহাস মোল্লার মূল বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায়। নদী ভাঙনের কারণে তার পরিবার বর্তমানে জেলার শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় বসবাস করছে। তিনি ছয় ভাই ও দুই বোনের মধ্যে পঞ্চম। ২০১৪ সালে তিনি জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। আর্থিক সংকটের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন ২৮ বছর বয়সী এই তরুণ।

বিজ্ঞাপন

জুলহাসের বাবা জলিল মোল্লা জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই জুলহাস বিভিন্ন প্লাস্টিকের জিনিস কেটে কিছু একটা তৈরি করতে চাইতো। যখন তাকে জিজ্ঞেস করা হতো, সে বলতো, একদিন তুমি দেখবে কী বানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গত চার বছর ধরে সে বিমান তৈরি করে উড্ডয়নের চেষ্টা করছিল, তবে সফল হতে পারছিল না। কিন্তু এবার তার বিমানটি সফলভাবে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে। গত ৩ মার্চ যমুনার চরে তার বিমানটি প্রায় ৫০ ফুট উচ্চতায় উঠেছিল এবং পরদিন সকালে আনুষ্ঠানিকভাবে বিমানটি ওড়ানো হয়।’

এই তরুণ উদ্ভাবকের সাফল্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রমাণিত হয়েছে। যা ভবিষ্যতে প্রযুক্তি ও উদ্ভাবনে বাংলাদেশের প্রতিভাবান তরুণদের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করবে।

এআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইউএস বাংলা এয়ারলাইন্সএভিয়েশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ