• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. এভিয়েশন

পুশকার্টের ধাক্কায় চাকা নষ্ট, শাহজালালে আটকা এয়ার ইন্ডিয়ার প্লেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫, ২১:১৮
অ+
অ-
পুশকার্টের ধাক্কায় চাকা নষ্ট, শাহজালালে আটকা এয়ার ইন্ডিয়ার প্লেন

এয়ারক্রাফটকে পার্কিং-বে থেকে বের করার জন্য ব্যবহৃত পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের নোজ হুইল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে, ঢাকা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই-২৩৮ ফ্লাইটটি বাতিল হয়ে যায়।

বিজ্ঞাপন

গতকাল শনিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বিমানবন্দরে পুশকার্ট পরিচালনার দায়িত্বে থাকে গ্রাউন্ড হ্যান্ডেলার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটে ১২৬ জন যাত্রী ছিলেন। যাত্রীরা প্লেনে ওঠার পর দরজা লাগানো হয়। এ সময় বিমানের জিএসই (গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট) শাখার গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকার্ট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে ওপরে ওঠানোর সময় ভুলে বড় ধরনের ধাক্কা লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই সামনের চাকা বা নোজ গিয়ারের ফক-লিভারের ক্ল্যাম্প ভেঙে পড়ে। ভেঙে যাওয়ায় এয়ারক্রাফটকে গ্রাউন্ডেড ঘোষণা দেওয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়।

রোববার সকালে তাদের কয়েকজনকে এয়ার ইন্ডিয়ার মুম্বাইয়ের ফ্লাইটে পাঠানো হয়। সেখান থেকে তাদের দিল্লি পাঠানো হবে। বাকিদেরও ধাপে ধাপে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলেন, ইতোমধ্যে ওই চালককে এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানায়, এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সর্বশেষ রোববার সন্ধ্যা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি বে-এরিয়ায় পার্কিং করা আছে।

এআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এভিয়েশনবিমান বাংলাদেশ এয়ারলাইন্সবিমান দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মঙ্গলবারেও বাতিল মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট

মঙ্গলবারেও বাতিল মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার তিন কর্মী